ভোরে অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার ক্যানিংয়ে
ক্যানিং থানার দক্ষিণ বুদোখালি গ্রামে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। ধৃতর নাম দীপঙ্কর মন্ডল। পুলিশ জানায় যে এই ব্যক্তির নামে চার থেকে পাঁচটি মামলা রয়েছে। সে একজন দুষ্কৃতী ও অস্ত্র ব্যবসায়ী।

তার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি সিঙ্গল লং পাইপ গান, তিনটি ওয়ান শটার পাইপ গান, এগারোটা গুলি, পাঁচটি বোমা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান।
পুলিশের খাতায় দীর্ঘজিন নাম থাকা দীপঙ্কর অনেকদিন ধরে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে বাড়ি ফিরেছে বলে সম্প্রতি জানতে পারে পুলিশ। তারপরই ভোরে হানা দিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications