বিজেপিতে কি যোগ দিচ্ছেন অরিন্দম শীল?‌ কী বলছে পরিচালকের টুইট দেখে নিন

বিজেপিতে কী যোগ দিচ্ছেন অরিন্দম শীল?

তবে কি সত্যিই পরিচালক অরিন্দম শীল বিজেপিতে যোগ দিচ্ছেন?‌ এ নিয়ে আচমকাই জল্পনা শুরু হয়েছে। তবে সব জল্পনা–কল্পনাকে খারিজ করে খোদ পরিচালক নিজে টুইট করে জানান যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না, তিনি কেবল চলচ্চিত্র জগতকে বোঝেন।

বিজেপিতে কী যোগ দিচ্ছেন অরিন্দম শীল?‌ কি বলছে পরিচালকের টুইট দেখে নিন

অরিন্দম শীল রবিবার টুইট করে বলেন, 'আমি শুধুমাত্র সিনেমা বুঝি। সেটাই আমি করি যেটা সবথেকে ভাল বুঝি। আমি গুজবের দায়িত্ব নিতে পারব না। রাজনীতিতে যোগ না দিয়েও সামাজিক দায়িত্ব পালন করা যায়, বিশেষ করে আজকের রাজনীতিতে। আমাদের অনেক কিছু করার আছে।’‌‌

রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সমাবেশ ও যোগদান মেলা ছিল। এই সভায় টলি পাড়ার অনেকে যোগ দিতে পারেন বলে গুজব রটে। উল্লেখ্য, গতকালই রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষালরা চার্টার্ড প্লেনে দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গেই বিজেপিতে সামিল হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। অন্যদিকে, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও তৃণমূল ছাড়ছেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে যেখানে তিনি সম্মান পাবেন সেখানেই যাবেন। বিজেপি ছাড়া তাঁর অন্য দলের সঙ্গেও কথা হয়েছে।

এরই মাঝে তৃণমূলর ঘনিষ্ঠ তথা টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা–পরিচালক অরিন্দম শীলের দল ছাড়ার গুজব অনেককেই হতবাক করেছিল। তবে তা নিজেই খারিজ করে দিয়েছেন। বামপন্থী অরিন্দম শীল তৃণমূল আসার পর তিনি শাসক দলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+