এনআরসি-র বিরুদ্ধে সরব অপর্ণা সেন, কী বললেন অভিনেত্রী

এনআরসি-র বিরুদ্ধে সরব অপর্ণা সেন, কী বললেন অভিনেত্রী

ভোটের কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কি হাজার হাজার অনাগরিক ভোট দিয়ে এই সরকারকে এনেছে? আন্তর্জাতিক কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে এসে নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি, এনপিআর নিয়ে এমনই প্রশ্ন তুললেন বিশিষ্ট অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন।

এনআরসি-র বিরুদ্ধে সরব অপর্ণা সেন, কী বললেন অভিনেত্রী

কেন্দ্রীয় সরকারের নয়া নাগরিক আইনের কড়া সমালোচনা করে অভিনেত্রী অপর্ণা সেন বলেন, নির্বাচনে অংশ নিয়েছেন যাঁরা, তাঁরাই এই আইন চাইছেন না। তাহলে এর বাস্তবতা কি করে সম্ভব বলে প্রশ্নও তুলেছেন অপর্ণা সেন। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার এনআরসি কিভাবে কার্যকর করতে চাইছে, তাও স্পষ্ট নয়।

অপর্ণা সেনের কথায়, নোট বাতিলের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভঙ্গুর। এই রকম এক কঠিন পরিস্থিতিতে এইভাবে কোটি কোটি টাকা কিভাবে খরচ করবে তা নিয়েও প্রশ্ন প্রবীণ এই অভিনেত্রীর।
তবে আইন যখন পাস হয়ে গিয়েছে তখন তা কোন রাজ্য মানবো না বলাটাও যুক্তিযুক্ত নয় বলে মনে করেন তিনি। আবার এই আইনের বিরুদ্ধে যেভাবে গোটা দেশজুড়ে আন্দোলন তীব্রতর আকার নিয়েছে তা এড়িয়ে যাওয়া ও কেন্দ্রীয় সরকারের পক্ষে কঠিন বলে মত তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+