নিজের গড়েই বিজেপির ভয় কর্মীদের ! দলের বুথ সম্মেলন থেকে বিডিওকে ফোনে অনুব্রত যা বললেন
সরকারি পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। যা নিয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামে দলের বুথ সম্মেলনে অভিযোগ জানান তৃণমূল কর্মীরা। অভিযোগের নিরসনে দলের মঞ্চ থেকেই সরাসরি বিডিওকে ফোন করলেন অনুব্রত মণ্ডল।
সরকারি পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। যা নিয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামে দলের বুথ সম্মেলনে অভিযোগ জানান তৃণমূল কর্মীরা। অভিযোগের নিরসনে দলের মঞ্চ থেকেই সরাসরি বিডিওকে ফোন করলেন অনুব্রত মণ্ডল। নানা প্রশ্ন করেন তিনি।

আউশগ্রামে বুথ ভিত্তিক কর্মিসভা
২০২১-এর নির্বাচনের লক্ষে নির্দিষ্ট পদক্ষেপে এগিয়ে চলেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম ছাড়াও, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এবং আউশগ্রামের দায়িত্বও তাঁরই কাঁধে। সব জায়গাতেই শুরু হয়ে গিয়েছে বুথ সম্মেলন। এমনই এক বুথ সম্মেলন করলেন অনুব্রত মণ্ডল।

বুথ স্তরে কর্মীদের নানা অভিযোগ
বুথ স্তরের কর্মী সম্মেলনে দলের কর্মীরা নানা অভিযোগ তুলে ধরেন অনুব্রত মণ্ডলের সামনে। অভিযোগ মূলত সরকারি আবাস যোজনা এবং জবকার্ড নিয়ে। কোথাও সরকারি আবাস যোজনার টাকা আটকে রয়েছে তো কোথাও জবকার্ড বাতিল হয়ে গিয়েছে। সব অভিযোগই মন দিয়ে শোনেন অনুব্রত মণ্ডল।

আউশগ্রাম ১-এর বিডিওকে ফোন
অভিযোগ শোনার পরেই স্থানীয় বিধায়ক এবং দলের সভাপতির কাছে কৈফিয়ত তলব করেন তিনি। এরপর তিনি নিজেই সরাসরি আউশগ্রাম ১-এর বিডিওকে ফোন করেন। পাশাপাশি স্থানীয় বিধায়ককে নির্দেশ দেন, বিডিও-র সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার জন্য।

বিজেপির সঙ্গে ঝামেলায় মাঠে রাত কাটাতে হচ্ছে
আউশগ্রামের ডাঙাল গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দাদের তৃণমূলের থেকে সরে যাওয়ার কথাও শুনতে হয় অনুব্রত মণ্ডলকে। বেশ কয়েকজন কর্মী অভিযোগ করেন বিজেপি সঙ্গে ঝামেলার মতো ঘটনায় মাঠে রাত কাটাতে হচ্ছে। স্থানীয় নেতৃত্ব সহযোগিতা করছে না। এব্যাপারে উপায় বাতলে দেন অনুব্রত। তিনি বলেন, তাঁকেই যেন এব্যাপারে সরাসরি ফোন করা হয়। তিনিই বিষয়টি দেখে নেবেন।

দলের কর্মীদের নির্দেশ
দলের কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরে বিধানসভা ভোটে লিড বাড়াতে হবে। যাঁরা বিজেপি ও সিপিএম-এর দিকে ঝুঁকে তাঁদের তৃণমূলের দিকে টানতে হবে।












Click it and Unblock the Notifications