পরিযায়ীদের প্রতি ভয়ঙ্কর অত্যাচার! পরিস্থিতি সামলাতে ঘুম, খাওয়া ছেড়েছেন মমতা, বললেন অনুব্রত

মাত্র হাজার কোটি দিয়েছে। তারপর থেকে সবটাই মিথ্যা কথা বলে চালাচ্ছে বিজেপি । এমনটাই অভিযোগ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন একদিকে করোনা অন্যদিকে আম্ফান পশ্চিমবঙ্গকে শেষ করে দ

মাত্র হাজার কোটি দিয়েছে। তারপর থেকে সবটাই মিথ্যা কথা বলে চালাচ্ছে বিজেপি । এমনটাই অভিযোগ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন একদিকে করোনা অন্যদিকে আম্ফান পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। তাঁর মতে ভারতে করোনা ছড়ানোয় দায়ী মোদী সরকার।

 বিজেপির সবটাই মিথ্যা

বিজেপির সবটাই মিথ্যা

অনুব্রত মণ্ডলের অভিযোগ, সব কিছু নিয়ে মিথ্যা কথা বলছে বিজেপি। তাঁর আরও অভিযোগ এখনও পর্যন্ত রেশনে চাল দিতে পারেনি বিজেপি। তাঁর আরও অভিযোগ কীট, মাস্ক দেয়নি নরেন্দ্র মোদীর সরকার, শুধু ভাঁওতা ছাড়া।

পরিযায়ীদের প্রতি অত্যাচার

পরিযায়ীদের প্রতি অত্যাচার

অনুব্রত মণ্ডলের অভিযোগ পরিযায়ীদের প্রতি ভয়ঙ্কর অত্যাচার করেছে মোদী সরকার। টিভিতেই তা দেখা গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। পরিযায়ীরা যে কষ্ট, দুর্ভোগের মধ্যে পড়েছে, তার জন্যও দায়ী মোদী সরকার।

ঘুম খাওয়া নেই মমতার

ঘুম খাওয়া নেই মমতার

অনুব্রত মণ্ডল বলেন, একা আম্ফান সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘুম, খাওয়া নেই। করোনা নিয়েও ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন তিনি।

সংক্রমণ বাড়ার দায় মোদী সরকারের

সংক্রমণ বাড়ার দায় মোদী সরকারের

তৃণমূল জেলা সভাপতির অভিযোগ, ভারতে করোনায় সংক্রমণ বাড়ার জন্য দায়ী মোদী সরকার। তিনি বলেন, লকডাউন শুরু আগে যদি ৫ দিন ট্রেন টালানো হত ভারত জুড়ে, তাহলে দেশে করোনা নিয়ে এই পরিস্থিতি তৈরি হত না।

পরিষেবার এগিয়ে মমতার সরকার

পরিষেবার এগিয়ে মমতার সরকার

অনুব্রত মণ্ডল দাবি করেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পরিষেবা দিচ্ছে, তা দিতে পারছে না, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানার মতো রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+