অমিতকে 'হৃদমাঝারে' রাখা বাউলও নামবেন মমতার মিছিলে! চ্যালেঞ্জ নিলেন অনুব্রত মণ্ডল

বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। এদিন এমনটাই অভিযোগ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। তিনি বলেন, বাঙালিকে শেষ করা যায় না। বিশ্বভারতীতে রাজনীতিকরণের অভিযোগও তিনি কর

বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। এদিন এমনটাই অভিযোগ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। তিনি বলেন, বাঙালিকে শেষ করা যায় না। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সেখানে রাজনীতিকরণের অভিযোগও করেছেন তিনি। কেন্দ্রের মিথ্যার জবাব দিতেই কর্মসূচির আয়োজন, বলেছেন তিনি।

রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে

রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে অমিত শাহ বিশ্বভারতীতে আসতেই পারেন। কিন্তু যে চেয়ারে বসে তিনি সই করেছেন, সেখানে রবীন্দ্রনাথ বসতেন। মন্তব্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। তাঁর অভিযোগ রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, রবীন্দ্রনাথের জায়গায় বিবেকানন্দ রোড হতে পারে না। তিনি প্রশ্ন করেন, রামকৃষ্ণ মিশনে কি রবীন্দ্রনাথ বলে কোনও রোড হবে।

বিশ্বভারতীর রাজনীতিকরণের অভিযোগ

বিশ্বভারতীর রাজনীতিকরণের অভিযোগ

এদিন অনুব্রত মণ্ডল অভিযোগ করেছেন বিশ্বভারতীতে রাজনীতিকরণের চেষ্টা চলছে। এব্যাপারে তিনি বিশ্বভারতীয় উপাচার্যকে পাগল বলেও আক্রমণ করেন। তিনি বলেন, ভিসি যদি ভাবেন তিনি যা খুশি তাই করবেন, তা মানা হবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এতদিন বিশ্বভারতীতে রাজনীতি করেননি, এবার সরাসরি করবেন। তিনি বলেছেন, প্রয়োজনে বিশ্বভারতীর ভিতরে গিয়ে পতাকা লাগিয়ে দেওয়া হবে। অনুব্রত মণ্ডল বলেছেন, সোনার বাংলা তৈরি করবেন বলছেন, তা সোনার ভারত তারা তৈরি করুক না।

মমতার হয়ে রাস্তায় নামতে পারেন ওই বাউল

মমতার হয়ে রাস্তায় নামতে পারেন ওই বাউল

অনুব্রত মণ্ডল এদিন বলেন, বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির দিনে, ওই বাউলকে ( সনাতন দাস বাউল) রাস্তায় নামাতে পারেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যখন এক হাজার বাউল থাকবেন, সেই দলে সনাতন দাস বাউলও থাকতে পারেন। অনুব্রত মণ্ডল বলেন, তিনি ঝাড়খণ্ড কিংবা পুরুলিয়া, বাঁকুড়া থেকে লোক আনবেন না। তিনি বলেছেন, বোলপুর মহকুমা থেকে সেদিন কর্মসূচিতে আড়াইলক্ষ লোক আসবেন। অনুব্রত মণ্ডল বলেছেন, তৃণমূলের নেতাদের কোনও দাম নেই, কর্মীরাই শেষ কথা বলবেন।

বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন অমিত শাহের

বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন অমিত শাহের

রবিবার বোলপুরের রতন পল্লিতে সনাতন দাস বাউলের বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে শিব পুজো দিয়ে শোনের বাউল গান। সেই গানের সঙ্গে তাল মেলাতেও দেখা গিয়েছিল অমিত শাহকে। এরপর বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন তিনি। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো নেতারা। অনুব্রত মণ্ডল বিষয়টিকে দেনা পাওনার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, কিছু দিলে সবাই খেতে পারে।

{quiz_455}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+