এলাকায় দলীয় কর্মী খুন, রাগে ফুঁসছেন কেষ্ট, ফের ভয়ঙ্কর খেলার হুঁশিয়ারি অনুব্রতর
এলাকায় দলীয় কর্মী খুন, রাগে ফুঁসছেন কেষ্ট, ফের ভয়ঙ্কর খেলার হুঁশিয়ারি অনুব্রতর
খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ভোটের পরেও খেলা হবে স্লোগান কেন বীরভূমের দুঁদে তৃণমূল কংগ্রেস সভাপতির মুখে। মঙ্গলবার তাঁর এলাকায় খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। নিজের এলাকায় দলীয় কর্মী খুনের ঘটনা মেনে নিতে পারেননি অনুব্রত মণ্ডল। তাই একেবারে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বসেছেন তিনি। ১৫ দিনের মধ্যে আসল অপরাধী গ্রেফতার না হয়ে ভয়ঙ্কর খেলা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি।

আউশগ্রামে খুন তৃণমূল কর্মী
মঙ্গলবার আউশগ্রামে খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। আউশগ্রামের গেরাই গ্রামের দেবশালার তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি চঞ্চল বক্সিকে খুন করা হয়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খুন করেন বলে অভিযোগ। এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল মৃত দলীয় কর্মীর বাড়িতে যান। মৃতের বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরিবারকে শান্তনা দিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন
বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অনুব্রতর হুঙ্কার
ঘটনার পরেই রােগ ফুঁসছেন অনুব্রত মণ্ডল। আউশগ্রামের খুনের ঘটনার তদন্ত করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অনুব্রত মণ্ডল দলীয় নেতার বাড়ি থেকে ঘুরে আসার পর রীতিমতো হুঁশিয়ারি দিয়ে পুলিশকে বলেছেন ১৫ দিনের মধ্যে আসল দুষ্কৃতি গ্রেফতার না হলে ভয়ঙ্কর খেলা খেলে দেব। পুলিশকে অপরাধী গ্রেফতারের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

গুলিকরে মারার হুঁশিয়ারি
শুধু পুলিশকে হুঁশিয়ার করেই থেমে থাকেননি তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। তিনি হত্যাকারীদের হুমকি দিয়েছেন। অনুব্রত মণ্ডল বলেছেন যাঁরা এই কাজ করেছেন তাঁদের গুলি করে মারা উচিত। অনুব্রত মণ্ডলের এই গুলি করে মারা মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তিনি বলেছেন তৃণমূল চুপচাপ থাকলেও অনুব্রত মণ্ডল চুপচাপ থাকবে না। মৃত্যুকে আমি ভয় পাই না। আমি ছাড়ার লোক নই। বিজেপি নেতা দাবি করেছেন এই খুনের ঘটনার নেপথ্যে বিজেপির কোনও হাত নেই। তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দলেই খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা এমনই দাবি করেছে বিজেপি।

উপনির্বাচনের আগে উত্তেজনা
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করেছে কেন্দ্র। তাই নিয়ে এখন ব্যস্ত দলীয় নেতৃত্ব। উপনির্বাচনের মাঝে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা বীরভূমে চাঞ্চল্য ছড়িয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বীরভূম দখলে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত সেটা করে উঠতে পারেননি অমিত শাহরা। বীরভূমে ভাল ফল করে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications