রাজ্যে ফের লকডাউনের দিনের পরিবর্তন! একনজরে দেখুন নতুন তালিকা

রাজ্যে ফের লকডাউনের দিনের পরিবর্তন! একনজরে নতুন তালিকা

রাজ্যে ফের লকডাউনের দিনের পরিবর্তন হল। এদিন নবান্নের তরফে জানানো হয়েছে ২৮ অগাস্ট রাজ্যে কোনও লকডাউন হচ্ছে না। বিভিন্ন মহল থেকে অনুরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৮ অগাস্ট হচ্ছে না লকডাউন

২৮ অগাস্ট হচ্ছে না লকডাউন

২৮ অগাস্ট, শুক্রবার যদি লকডাউন করা হয়, তাহলে পরপর ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। সেই কারণে দিনবদল বলে জানানো হয়েছে।

যে যে দিনে এখনও লকডাউন বাকি রয়েছে

যে যে দিনে এখনও লকডাউন বাকি রয়েছে

এমাসের ৫ ও ৮ তারিখ রাজ্যব্যাপী লকডাউন রয়েছে। বাকি রয়েছে ২০, ২১, ২৭, ৩১ অগাস্ট। ২৮ অগাস্ট লকডাউন না হলেও এই চারদিন লকডাউন করা হবে।

 প্রথমে ৯ দিনের লকডাউন ঘোষণা

প্রথমে ৯ দিনের লকডাউন ঘোষণা

রাজ্যের তরফে প্রথমে ৯ দিনের লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল। তারপর তা ৭ দিনের করা হয়। এই সাত দিন ঘোষণার পরেও ২ বার পরিবর্তন করা হয়েছিল। প্রথমে ঘোষণায় ১৬, ১৭, ২৩, ২৪ অগাস্ট বাদ দিয়ে ২০, ২১, ২৭ ও ২৮ যুক্ত করা হয়েছিল। বিভিন্ন সম্প্রদায়ের অনুরোধেই এই পরিবর্তন বলে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত লকডাউনের দিন ৯ থেকে কমে হল ৬।

 বিরোধীদের সমালোচনা

বিরোধীদের সমালোচনা

রাজ্যে বারবার লকডাউনের দিন পরিবর্তন নিয়ে বিরোধীরা আগেই সমালোচনা করেছে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকদেখানো লকডাউন করছেন বলেও অভিযোগ করেছে বিরোধীরা। সুজন চক্রবর্তীর মতো নেতা বলেছেন, লকডাউন নিয়ে ছেলে খেলা করছে সরকার। আর দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যে লকডাউন করা হলেও সংক্রমণ কমছে না। কেননা সঠিক পদ্ধতি মেনে তা করা হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+