করোনা পরিস্থিতি পরিদর্শনে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, দেশের ২০ জেলা পর্যবেক্ষণ

রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দল। দলটি সোমবারই চলে আসতে চলেছে বলে জানা গিয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দল। দলটি সোমবারই চলে আসতে চলেছে বলে জানা গিয়েছে। এর আগে কেন্দ্রীয় দল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা পরিদর্শন করে। জানা গিয়েছে এবারের কেন্দ্রীয় দলটিকে পাঠানো হচ্ছে শুধু মাত্র কলকাতার জন্য।

কেন্দ্রীয় দলের কাজ

কেন্দ্রীয় দলের কাজ

রাজ্যের সব থেকে সংক্রমিত এলাকার মধ্যে রয়েছে কলকাতা ও হাওড়া। এই সব সংক্রমিত এলাকায় সংক্রমণ রোখার জন্য রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা ঘুরে দেখবে এই দলটি। প্রয়োজনে রাজ্য সরকারকে উপদেশও দেবে দলটি। করোনা রোগীদের চিকিৎসা এবং লকডাউন মানার বিষয়টিও এই দলটি পর্যবেক্ষণ করবে বলে জানা গিয়েছে।

রাজ্যে আসা কেন্দ্রীয় দলে থাকছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের প্রধান মধুমিতা দোবে এবং এই সংস্থার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লীনা বন্দ্যোপাধ্যায়। এই দলের সদসল্য।রা রাজ্যের মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবকে তাঁদের রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে।

দেশের যেযে জায়গায় যাবে কেন্দ্রীয় দল

দেশের যেযে জায়গায় যাবে কেন্দ্রীয় দল

পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়াও রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাতের ২০ টি জেলা পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দল বাকি যেসব শহরে যাবে, সেগুলি হল, মুম্বই, আহমেদাবাদ, দক্ষিণপূর্ব দিল্লি, সেন্ট্রাল দিল্লি, ইন্দোর, পুনে, জয়পুর, লখনৌ, থানে, সুরাত, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, যোধপুর, আগ্রা, কুরনুল, ভদোদরা, গুন্টুর, কৃষ্ণা। এই কুড়িটি জেলার পরিস্থিতি কেন্দ্রকে উদ্বেগে রেখেছে বলে এই দল পাঠানো হচ্ছে।

আগেও এসেছিল কেন্দ্রীয় দল

আগেও এসেছিল কেন্দ্রীয় দল

গতমাসেই রাজ্যে এসেছিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য দুই কেন্দ্রীয় দল। এই দল পাঠানো ও তাদের রিপোর্ট নিয়ে সরব হয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় দলকে কাজ না করতে দেওয়ারও অভিযোগ উঠেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+