অমিত শাহের সভায় উপস্থিত না থাকলেও নাম ঘোষণা! তিনজনকে নিয়ে জল্পনা তুঙ্গে

অমিত শাহের (amit shah) মেদিনীপুরের সভায় একের পর নাম ঘোষণা। শুধু শুভেন্দু অধিকারী কিংবা তৃণমূল বিধায়করাই নন, সিপিএম, কংগ্রেস থেকেও একাধিক বিধায়ক এদিন বিজেপিতে যোগ দেন। তবে ঘোষণা করা হলেও, অন্তত তিনজন এদিন সেই সভা মঞ্চ

অমিত শাহের (amit shah) মেদিনীপুরের সভায় একের পর নাম ঘোষণা। শুধু শুভেন্দু অধিকারী কিংবা তৃণমূল বিধায়করাই নন, সিপিএম, কংগ্রেস থেকেও একাধিক বিধায়ক এদিন বিজেপিতে যোগ দেন। তবে ঘোষণা করা হলেও, অন্তত তিনজন এদিন সেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন না। যাঁদের নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

দেবাশিস জানা

দেবাশিস জানা

পরিচিত মুখের মধ্যে প্রথম নামটি হল দেবাশিস জানা। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত দেবাশিস জানা বিধাননগর পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য। শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের তালিকায় তাঁর নাম ছিল, মঞ্চে ঘোষণাও করা হয়। কিন্তু তিনি সেই সময় বিধাননগরের বাড়িতে। বিজেপিতে যোগদান নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনও জবাব তিনি দিতে রাজি হননি। পাশাপাশি তৃণমূল থেকে নিজের ইস্তফার প্রসঙ্গও তিনি এড়িয়ে গিয়েছেন।

নাম ছিল উত্তর দিনাজপুরের প্রফুল্ল বর্মনেরও

নাম ছিল উত্তর দিনাজপুরের প্রফুল্ল বর্মনেরও

এদিন অমিত শাহের মেদিনীপুরের সভা মঞ্চ থেকে বিজেপিতে যোগদানকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা প্রফুল্ল বর্মণের নামও। যদিও তিনি সেই সময় ছিলেন নিজের জেলাতেই। দলীয় অফিসে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। তিনি তৃণমূলের থাকছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামনে আনেন দুই নাম

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামনে আনেন দুই নাম

এদিন শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এবং অমিত শাহের সভা শেষের পরে তৃণমূল ভবন থেকে করা সাংবাদিক সম্মেলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু নেতা ওয়াইজুল হক এবং দেবাশিস জানা নাকি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ওঁরা বিজেপিতে যোগ দেননি। মঞ্চে যা ঘোষণা করা হয়েছে, তা ভুল ও মিথ্যা বলেও দাবি করেন তিনি।

এদিন নাম করা যাঁরা বিজেপিতে যোগ দিলেন

এদিন নাম করা যাঁরা বিজেপিতে যোগ দিলেন

এদিন মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও ছয় তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেন। এছাড়াও সিপিএম, সিপিআই এবং কংগ্রেস থেকে একজন করে বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল ত্যাগী বিধায়করা হলেন, বনশ্রী মাইতি, বিশ্বজিৎ কুণ্ডু, শীলভদ্র দত্ত, সৈকত পাঁজা, দীপালি বিশ্বাস এবং সুক্রা মুন্ডা। এঁদের মধ্যে দীপালি বিশ্বাস অবশ্য ২০১৬-য় সিপিএম-এর টিকিটে জয়ী হয়ে তৃণমূলের যোগ দিয়েছিলেন। এছাড়াও তৃণমূলে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। সিপিএম, সিপিআই এবং কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাপসী মণ্ডল, অশোক দিন্দা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন দীপ্তাংশু চৌধুরী, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+