মন্ত্রী-কন্যার আরও কীর্তি সিবিআই-স্ক্যানারে! অঙ্কিতা কী করে চাকরি নিলেন স্থানীয় স্কুলে
মন্ত্রী-কন্যার আরও কীর্তি সিবিআই-স্ক্যানারে! অঙ্কিতা কী করে চাকরি নিলেন স্থানীয় স্কুলে
কম নম্বর পেয়েও নিয়োগ তালিকায় ঢুকে চাকরি বাগিয়ে নিয়েছিলেন মন্ত্রী-কন্যা অঙ্কিতা। নেপথ্যে বাবার প্রভাব ছিল বলেই অভিযোগ। তবে তদন্তে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। অঙ্কিতা শুধু বাবার প্রভাব খাটিয়ে চাকরি লাভই করেননি, বাড়ির কাছের স্কুলে নিয়োগ পেতেও কাজে লাগিয়েছিলেন প্রভাব।

অঙ্কিতা যখন চাকরির নিয়োগ পেয়েছিলেন, সেখানে ছিল দক্ষিণ ২৪ পরগনার চারটি স্কুলের নাম, দুই মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়ার দুটি করে স্কুলের নাম এবং বাঁকুড়ার একটি স্কুলের নাম। মন্ত্রী-কন্যা চাকরি নিয়েছিলেন নিজের হোম-ডিস্ট্রিক্ট কোচবিহারে। কী করে তা সম্ভব হল, তা নিয়ে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ সিবিআইয়ের।
সিবিআইয়ের তদন্তকারীরা জানতে পেরেছেন, কোনও আইনের তোয়াক্কা না করেই বেছে নিয়েছেন নিজের জেলাকে। এমনকী যে স্কুলের ছাত্রী ছিলেন অঙ্কিতা, সেই স্কুলেই নিয়োগ হয়েছে তাঁর। স্কুল সার্ভিস কমিশন যেসব স্কুলের তালিকা দিয়েছিল তার বাইরে গিয়ে তিনি নিয়োগ নিয়েছেন নিজের হোম টাউনের স্কুলে। এখানেও তিনি প্রভাব খাটাতে সমর্থ হয়েছেন।
সিবিআইয়ের তদন্তকারী অফিসারা মনে করছেন, অঙ্কিতা এখানেই বাবা পরেশ অধিকারীর প্রভাব খাটিয়েছেন। বা বাবা মন্ত্রী হওয়ার সুবিধা নিয়েছেন। তদন্তকারীদের ধারণা, মেয়ের স্থানীয় স্কুলে চাকরির জন্য বাবার হতযশ ছিল। বাবার প্রভাব খাটিয়েই মেয়ে চাকরি নিয়েছে ঘরের স্কুলে। তদন্তকারীরা এই মর্মে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছেন।
২০১৭ সালের নভেম্বরে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ হয়। সেই তালিকায় প্রথম স্থাম অর্জন করেন অঙ্কিতা। অভিযোগ ওঠে তিনি কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন। কী করে কম নম্বর পেয়েও তিনি প্রথম স্থান অধিকার করলেন, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। প্রভাব খাটিয়েই তিনি প্রথম স্থানে উঠে এসেছেন বলে অভিযোগ।
তালিকা মোতাবেক উত্তীর্ণদের কাউন্সেলিংয়ে ডাকা হয়। এরপর দ্বিতীয় কাউন্সেলিংয়ে ডাক পান অঙ্কিতা। সেইসময় তাঁকে ১৩টি স্কুলের নাম দেওয়া হয়। অঙ্কিতা বেছে নেন বেলপাহাড়ি গার্লস হাইস্কুলের নাম। কিন্তু তা খাতায়-কলমে থেকে যায়। তিনি যোগ দেন বাড়র এক কিলোমিটারের মধ্যে ইন্দিরা গার্লস হাইস্কুলে। উল্লেখ্য, এই স্কুলেই পড়তেন অঙ্কিতা।
অঙ্কিতা যে শুধু প্রভাব খাটিয়ে মেধা তালিকায় উপরে উঠে আসেননি, তিনি মন্ত্রী-বাবার প্রভাবে এসএসসি তালিকাভুক্ত স্কুলের পরিবর্তে নিজের এলাকার স্কুলে নিযুক্ত হন। রাজ্যের তালিকা মেনে তিনি নিজের ইচ্ছামতো স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হলেন কীভাবে, তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে। এই বিষয়টি শুনে চমকে যান অনেকেই। মামলাকারীদের দাবি অঙ্কিতার বাবা মন্ত্রী পরেশ অধিকারীর প্রভাব ছাড়া সম্ভব হত না। অঙ্কিতার বিরুদ্ধে এসএসসির নিয়ম না মানার অভিযোগ ওঠে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications