একবার সুযোগ দিন, সোনার বাংলা ফিরিয়ে দেব! ফের মোদী-সরকারের ডাক অমিত শাহের
২০১৯-এর নির্বাচনী ফলাফল স্পষ্ট করে দিয়েছে ২০২১-এর নির্বাচনে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদীর নেতৃ্ত্বে সোনার ভারত গড়বে বিজেপি।
২০১৯-এর নির্বাচনী ফলাফল স্পষ্ট করে দিয়েছে ২০২১-এর নির্বাচনে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। এই আঙ্গিকেই অমিত শাহ করজোড়ে বাংলার মানুষের কাছে প্রার্থনা করলেন, সবাইকে সুযোগ দিয়েছেন, এবার একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। নরেন্দ্র মোদীর নেতৃ্ত্বে সোনার ভারত গড়বে বিজেপি।

৪০ শতাংশের সমর্থন, সরকার হবেই
বিজেপি সভাপতির কথায়, বাংলাতেও মোদীর নেতৃত্ব সরকার হবে। বাংলা মানুষ নিশ্চয় আমাদের আশীর্বাদ করবেন। কারণ মমতার নেতৃত্বকে বাংলার মানুষ রিজেক্ট করেছে। ২০১৯-এ তাই বিজেপির পক্ষে রায় দিয়েছেন বাংলার মানুষ। আমরা ৪০ শতাংশ ভোট পেয়েছি। আড়াই কোটি মানুষ আমাদের সমর্থন করেছেন।

আমাদের একবার সুযোগ দিন
এদিন বাংলার মানুষের উদ্দেশ্যে অমিত বলেন, এবার আমরাই সোনার বাংলা গড়ব। আমাদের একবার সুযোগ দিন। এর আগে কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে সুযোগ দিয়েছেন। একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। এই বাংলা সোনার বাংলা হবেই। মোদীই নেতৃত্ব দেবেন সেই সরকারের। বাংলায় ঐতিহ্য ছিল সংস্কৃতি। সেই সংস্কৃতির বাংলাকে আমরাই ফিরিয়ে আনব। ফিরিয়ে আনব রামকৃষ্ণ-বিবেকানন্দের বাংলাকে।

সোনার বাংলা গড়বে বিজেপি
তিনি বলেন, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদী। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদী নতুন ভারত গড়েছেন। এবার সোনার বাংলাও গড়বেন তিনি। বাংলার ঐতিহ্য ছিল সংস্কৃতি। সেই কৃষ্টি-সংস্কৃতির বাংলাকে ফের ফিরিয়ে দেব আমরা। শুধু আমাদের একবার সুযোগ দিন।

বাংলায় পরিবর্তন আসছে এবার
বাংলায় কোন অঙ্কে পরিবর্তন আসবে, তাও বলে গেলেন শাহ। তিনি বলেন, ২০১৯-এ আমরা বাংলা থেকে ১৮টি আসন জিতেছি। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন বলেই সম্ভব হয়েছে লোকসভায় ৩০০ আসন ছাড়িয়ে যাওয়া। এবার সেই সাফল্যের সূত্র ধরেই আমরা বাংলায় সরকার গড়ব।












Click it and Unblock the Notifications