মতুয়া ভোটকে পাখির চোখ করে ফের বঙ্গ সফরে অমিত শাহ, কী বার্তা একুশের আগে

ভোট আসছে বাংলায়। মতুয়ারা বেঁকে বসে আছেন এখনও। সিএএ নিয়ে কী বার্তা দেন অমিত শাহ তার উপর নির্ভর করবে মতুয়া ভোট। সেই মতুয়া ভোটের লক্ষ্য নিয়েই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ।

ভোট আসছে বাংলায়। মতুয়ারা বেঁকে বসে আছেন এখনও। সিএএ নিয়ে কী বার্তা দেন অমিত শাহ তার উপর নির্ভর করবে মতুয়া ভোট। সেই মতুয়া ভোটের লক্ষ্য নিয়েই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। তিনি ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করতে পারেন। সেই সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে দিতে পারেন বিশেষ বার্তা।

বনগাঁর ঠাকুরনগরে সভায় আসছেন অমিত

বনগাঁর ঠাকুরনগরে সভায় আসছেন অমিত

মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদান নিয়ে কী বার্তা দেন অমিত শাহ, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। অমিত শাহ আসার খবর হতেই বিজেপির মধ্যেও চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি তিনি আসবেন বাংলায়, ১১ ফ্রেব্রুয়ারি তিনি বনগাঁর ঠাকুরনগরে সভা করবেন। সেই সভা থেকেই মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।

দুদিন আগেই বাতিল হয় শাহের বঙ্গ সফর

দুদিন আগেই বাতিল হয় শাহের বঙ্গ সফর

এর আগে অমিত শাহের ঠাকুরনগরে সভা করার কথা ছিল। কিন্তু ৩০ ও ৩১ জানুয়ারি দুদিনের সফর বাতিল হয়ে যায় অমিত শাহের। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দিল্লিতে থাকা জরুরি মনে করেন অমিত শাহ। ফলে তিনি বাংলা সফর বাতিল করে দেন।

ঠাকুরনগরে আসবেন, সভাও করবেন

ঠাকুরনগরে আসবেন, সভাও করবেন

তবে ঠাকুরনগরে মঞ্চ খুলতে নিষেধ করেন অমিত শাহ। মুকুল রায়ও জানান, ২৪ ঘণ্টার নোটিশে সভা হবে। এবার অমিত শাহ নিজেই জানিয়ে দেন, তিনি ঠাকুরনগরে আসবেন, সভা করবেন। ওই সভা থেকে তিনি সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

অমিত শাহ 'মতুয়া'-নগরে কী বার্তা দেবেন

অমিত শাহ 'মতুয়া'-নগরে কী বার্তা দেবেন

সম্প্রতি সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিএএ প্রণয়নের জন্য বিধি তৈরি করতে সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আরও তিনমাস পিছিয়ে দেওয়া হয়েছে সিএএ প্রণয়নের সময়। ফলে সিএএ লাগু করা ভোটের আগে সম্ভব কি না তা নিয়ে সংশয় থেকেই যায়। এই আবহেই অমিত শাহ আসছেন 'মতুয়া'-নগরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+