মুড়ি-মুড়কির মতো কেন্দ্রীয় নিরাপত্তা বিজেপির নবাগতদের, বিতর্কে অসন্তুষ্ট শাহের মন্ত্রক
মুড়ি-মুড়কির মতো কেন্দ্রীয় নিরাপত্তা বিজেপির নবাগতদের, বিতর্কে অসন্তুষ্ট শাহের মন্ত্রক
একুশের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিপর্যয় ঘটেছে বিজেপির। পরিবর্তনের বাংলা গড়ার স্বপ্ন নিয়ে হাজির হলেও মুখ থুবড়ে পড়তে হয়েছে। তবে বিজেপি বাংলায় গুরুত্ব বাড়িয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। তিন থেকে বেড়ে ৭৭ হয়েছে তারা। কিন্তু তাতেও বেধেছে গোল। গোল বেধেছে নবাগতদের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে।

মুড়ি-মুড়কির মতো কেন্দ্রীয় নিরাপত্তা বিজেপি নেতাদের
বিজেপি নবাগত বিধায়কদের মুড়ি-মুড়কির মতো কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া শুরু করেছে। যখন কোনও নেতার উপর হামলার আশঙ্কা থাকে কিংবা হুমকির মুখে পড়তে হয়, তখন কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া কথা ভাবা হয়। এখন দেখা যাচ্ছে সবাইকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। তা নিয়েই যত বিতর্ক শুরু হয়েছে।

কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে জলঘোলা, উঠছে নয়া বিতর্ক
বিজেপির অন্দরেই কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যাতে বিরক্ত অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকও। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে এতটা জলঘোলা হচ্ছে যে অনেকের নিরাপত্তা এবার তুলে নিতে চাইছে বিজেপি। এখন কার নিরাপত্তা তুলে নেওয়া হবে, কার নিরাপত্তা থাকবে তা নিয়ে নতুন বিতর্ক উঠতে পারে।

কার কেন্দ্রীয় নিরাপত্তা থাকে, কার তুলে নেওয়া হয়
দলের অন্দরে আলোচনা শুরু হলেও, তা গোলযোগের স্তরেই রয়েছে। এর মধ্যে আবার সাংসদ লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার কথা ঘোষণা করেছেন। এখন রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫। কারণ ৭৭ জন জিতলেও জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। যাঁরা আছেন, তাঁদের মধ্যে কার কেন্দ্রীয় নিরাপত্তা থাকে, সেটাই দেখার।

বিধায়করা প্রায় সবাই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন
বর্তমানে বিজেপির ৬৬ জন বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। বেশিরভাগেরই এক্স ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে। আর তিনজন বিধায়কের রয়েছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। শুভেন্দু-মুকুল পান ডেজ ক্যাটাগরির নিরাপত্তা। বিতর্ক বিধানসভা ভোটের আগে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে। শ্রাবন্থী চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। এমন অনেক প্রার্থীও নিরাপত্তা পেয়েছেন। এখন তাঁরা হেরে যাওয়ায়, তাঁদের নিরাপত্তা তুলে নেওয়ার দাবি উঠেছে।

কেন্দ্রীয় নিরাপত্তা তুলতে গিয়েই বিতর্ক তুঙ্গে বিজেপিতে
বিজেপির দাবি, সবথেকে বেশি নিরাপত্তা রেয়েছেন ভোটের আগে শেষবেলায় দলে যোগদানকারীরা। তৃণমূল থেকে আসা হোক বা অভিনয় কিংবা অন্য জগৎ থেকে আসা নেতারা, সবাইকে ঢালাও কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল বিজেপি। এখন তার ফল ভুগতে হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা তুলতে গিয়েই বিতর্ক তুঙ্গে। এখন যা পরিস্থিতি অনেককেই কেন্দ্রীয় নিরাপত্তা তুলতে হবে।












Click it and Unblock the Notifications