অমিত শাহের সভা বিশ বাঁও জলে! সেনা অনুমতি দিলেও, রাস্তা পাচ্ছে না কলকাতা পুলিশ
অমিত শাহের সভা বিশ বাঁও জলে! সেনা অনুমতি দিলেও, রাস্তা পাচ্ছে না কলকাতা পুলিশ
এখনও অনিশ্চয়তার ঘেরাটোপে বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। কলকাতায় অমিত শাহের সভার জন্য সেনা অনুমতি পাওয়া গেলেও বাধ সেধেছে পুলিশ। ফলে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। পরীক্ষায় সময় মাইক বাজানো নিয়ে নিষেধাজ্ঞার জেরেই ছাড়পত্র দিতে চাইছে না পুলিশ।

অমিত শাহ সিএএ-এনআরসি নিয়ে সভা করতে কলকাতায় আসছেন। ১ মার্চ শহিদ মিনারে ওই সভা হওয়ার কথা। কিন্তু এখন গোল বেঁধেছে সভাপর অনুমতি নিয়ে। সেনা তরফে সেই সভার অনুমতি প্রদান করা হলেও কলকাতা পুলিশ আবার নতুন জটিলতা সামনে এনেছে। তাই অমিত শাহের বঙ্গ সফর অনিশ্চিত হয়ে পড়েছে।
মাধ্যমিক পরীক্ষা চলছে রাজ্যে। তারপরই আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই মাইক বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই কারমেই অমিত শাহের সভায় মাইক লাগানোর ছাড়পত্র দেয়নি কলকাতা পুলিশ। বিজেপি নেতা সায়ন্তন বসু জানান, বুধবারই অনুমতি চেয়ে লালবাজারে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু জটিলতা কাটেনি।
পুলিশ এখন দফায় দফায় বৈঠক করে একটা সমাধান সূত্রে আসার চেষ্টা চালাচ্ছে। আইন বাঁচিয়ে কি অমিত শাহের সভার অনুমতি দেওয়া সম্ভব, সেই উপায় বের করতে চাইছে পুলিশ। আর বিজেপি রাজ্য সভাপতি এ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেন, অনুমতি না পেলে তাঁরা বিকল্প ব্যবস্থা নিতে তৈরি।












Click it and Unblock the Notifications