Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা লকডাউনে গ্রামে মিষ্টির প্যাকেট পৌঁছে দিলেন মিষ্টান্ন ব্যবসায়ীরা

করোনা লকডাউনে গ্রামে মিষ্টির প্যাকেট পৌঁছে দিলেন মিষ্টান্ন ব্যবসায়ীরা

দুধ নষ্ট নয় ছানা তৈরি করে মিষ্টি খাওয়াবেন গ্রামের দুস্থদের, এমনই পরিকল্পনা নিলেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। বসিরহাটের বিখ্যাত কাঁচাগোল্লা রসগোল্লা অন্যান্য মিষ্টি গ্রামের ৬০টি দুস্থ পরিবারের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিলেন সঙ্গে দিলেন ছানা। তার আগে গ্রামবাসীদের মাস্ক ও স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে করোনা সচেতনতার বার্তা দিচ্ছেন। ইতিমধ্যে রাজ্যের লকডাউনের ফলে ব্যবসায়ীদের দুধের জোগান হওয়া সত্ত্বেও দিতে না পারায় দুধ নষ্ট হচ্ছে।

করোনা লকডাউনে গ্রামে মিষ্টির প্যাকেট পৌঁছে দিলেন মিষ্টান্ন ব্যবসায়ীরা

তার মধ্যে বিভিন্ন কোম্পানি গুলো যেমন দুধ দিতে পারছে না তেমনই মিষ্টির দোকানদারদের সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ায় পর্যাপ্ত পরিমাণে মিষ্টি বিক্রি করতে পারছে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যতদিন লকডাউন চলবে ততদিন দুধ নষ্ট না করে ছানা তৈরি করে বিভিন্ন মিষ্টি তৈরি করে গ্রামের দুস্থদের খাওয়াবেন। বসিরহাটের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরের মিষ্টান্ন ব্যবসায়ী রাহুল বৈদ্য এই উদ্যোগ নেন।

এই সময় দুস্থ সাধারণ ও প্রসূতি মায়েদের জন্য প্রোটিন খাবার দরকার। তাই গ্রামের ৩০০ জন মানুষের কাছে মিষ্টির প্যাকেট সঙ্গে ছানা তুলে দেন। আগামী দিনেও দিয়ে যাবেন যতদিন না এই ব্যবসা স্বাভাবিক হবে। মিষ্টি পেয়ে খুশি শ্রীকৃষ্ণপুরের গ্রামবাসীরা। এই ধরনের উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছে বসিরহাটের মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+