করোনা লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজেপির প্রতিষ্ঠাদিবস পালনে নির্দেশ জেপি নাড্ডার

করোনা লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজেপির প্রতিষ্ঠাদিবস পালনে নির্দেশ জেপি নাড্ডার

লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে দলের প্রতিষ্ঠাদিবস পালন করার নির্দেশ দিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার বিজেপির প্রতিষ্ঠা বার্ষিকী। আর প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সকল কার্যকর্তাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই দলীয় অফিস গুলিতে বঙ্গ বিজেপিকে পতাকা তোলার নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা। এছাড়াও দলের সকল কার্যকর্তার বাড়িতে গেরুয়া পতাকা তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

করোনা লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজেপির প্রতিষ্ঠাদিবস পালনে নির্দেশ জেপি নাড্ডার

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাতে বঙ্গ বিজেপির নেতারা সাধারন মানুষের পাশে থাকেন তারজন্য আহ্বয়ান জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি। তিনি নির্দেশ দিয়েছেন প্রতিদিন ছয় মানুষকে লকডাউনের মধ্যে খাবার দিতেহবে। দলের ৪০ তম প্রতিষ্ঠাদিবসে ৪০ টি বাড়িতে দলীয় নেতাদের পৌছাতে হবে। তারমধ্যে প্রধানমন্ত্রীর কাজের জন্য ৫টি ধন্যবাদ চিঠি পাঠাতে হবে। বাড়িবাড়ি গিয়ে দলীয় কর্মীদের মাস্ক বিতরনের কথাও বলেছেন জেপি নাড্ড। লকডাউনে স্তব্ধ দেশ। করোনার জন্য প্রধানমন্ত্রী রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দিয়েছেন।

এছাড়াও পরিযায়ী শ্রমীকদের জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দিয়েছেন। উজ্বলা জোযনায় ফ্রী গ্যাস দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর এইকাজ গুলিকে প্রচার করার জন্য আজ ৪০ টি বাড়িতে যাবার কথা বলেছেন জেপি নাড্ডা। সামাজিক কাজ করেও দলকে জনসংযোগে রাখতেই এমন নির্দেশ দলের সর্বভারতীয় সভাপতির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+