হাওড়ায় 'শ্রীবৃদ্ধি' শাসক দলের, প্রায় ১০০০ খানেক বিজেপি, সিপিএম কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

হাওড়ায় 'শ্রীবৃদ্ধি' শাসক দলের, প্রায় ১০০০ খানেক বিজেপি,সিপিএম কর্মী যোগ দিলেন তৃণমূেল

দায়িত্ব বদলের পরেই শ্রীবৃদ্ধি হল হাওড়া জেলায়। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় হাজার খানেক সিপিএম এবং বিজেপি কর্মী। দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া এবং শিবপুর এই তিন বিধানসভা কেন্দ্রের বিপুল ভাঙন সিপিএম এবং পদ্ম শিবিরে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ রায়।

তৃণমূলে যোগ

তৃণমূলে যোগ

হাওড়ায় সিপিএম এবং বিজেপি শিবিরে বিপুল ভাঙন। প্রায় হাজার খানেক সিপিএম এবং বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ রায়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই তাঁকে হাওড়া জেলা সভাপতির পদ থেকে সরতে হয়েছে। তাঁর জায়গায় এখন দায়িত্বে রয়েছে লক্ষ্মীরতন শুক্লা।

রাজ্যের উন্নয়নে শরিক হতে চান

রাজ্যের উন্নয়নে শরিক হতে চান

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তাঁরা বলেছেন বিজেপি এবং সিপিএমে থাকাকালীন তাঁদের দমবন্ধ হয়ে আসছিল।। সেকারণেই তাঁরা লিখিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হওার পরেই রবিবার হাওড়ায় দলীয় কার্যালয়ে জড়ো হন তাঁরা। কার পরেই শুরু হয় দলবদলের প্রক্রিয়া।

হাওড়ায় শক্তিবৃদ্ধি

হাওড়ায় শক্তিবৃদ্ধি

হাওড়ায় শাসক দলের কোন্দল চরমে উঠেছিল। দুর্নীতি নিয়ে সরহ হয়েছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অরূপ-রাজীব দ্বন্দ্ব মেটাতে শেষে ময়দানে নামেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিপুল সাংগঠনিক রদবদলে করেন। হাওড়ার জেলা সভাপতি পদে বসানো হয় লক্ষ্মীরতন শুক্লাকে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পরেই নতুন করে শক্তিবৃদ্ধি করতে শুরু করেছে শাসক দল।

ভাঙছে বিজেপি

ভাঙছে বিজেপি

একুশের ভোট টার্গেট করে বিজেপি যতই অস্ত্রে শান দিক, ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া পুরুলিয়া এবং উত্তর বঙ্গ একাধিক জায়গায় ঘর ভাঙছে বিজেপি। যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরা আবার শাসক দলে ফিরতে শুরু করেছেন। বিপ্লব মিত্রের মত বড় নেতা ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+