খাস কলকাতায় হাত-পা বেঁধে তরুণীকে গণধর্ষণ করে লুঠ! তদন্তে লালবাজারের গোয়েন্দারা
খোদ কলকাতার বুকে ফের গণধর্ষণের অভিযোগ! গার্ডেনরিচ থানা এলাকায় এক মহিলাকে হাত-পা বেঁধে গনধর্ষণের অভিযোগ। আর এই অভিযোগে কার্যত উত্তাল এলাকা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে গার্ডেনরিচ থানার পুলিশ।
খোদ কলকাতার বুকে ফের গণধর্ষণের অভিযোগ! গার্ডেনরিচ থানা এলাকায় এক মহিলাকে হাত-পা বেঁধে গনধর্ষণের অভিযোগ। আর এই অভিযোগে কার্যত উত্তাল এলাকা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে গার্ডেনরিচ থানার পুলিশ। তদন্ত করছেন কলকাতা পুলিশের স্পেশাল গোয়েন্দারাও। ঘটনাস্থলে গিয়েছেন ফরেন্সিকের আধিকারিকরাও।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন ফরেন্সিকের আধিকারিকর। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার। তবে এই ঘটনাতে প্রশ্নের মুখে ফের একবার মহিলা নিরাপত্তা।

বাড়িতে একাই ছিলেন ওই তরুণী
জানা গিয়েছে, পাহাড়পুর এলাকার বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। পরিবারের অন্যান্য সদস্যরা সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। ভাড়া বাড়িতে একা থাকার সুযোগ নেয় দুস্কৃতীরা! একেবারে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বাড়ি থেকে ১৫ লক্ষ টাকা-সহ গয়নাগাঁটি লুঠপাট করে দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে হওয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। এরপর রাতে গার্ডেনরিচ থানায় গণধর্ষণ-সহ লুঠপাটের অভিযোগ দায়ের করা হয় ।

অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। ঘর দুপুরে এই ঘটনাতে কেউ কেন কিছু জানতে পারল না? বাড়িতে এত টাকা রয়েছে তা দুষ্কৃতীরা জানল কি করে? তাহলে কি পরিচিতরাই এই ঘটনাতে জড়িত? এমন একাধিক তথ্য উঠে আসছে তদন্তে। শুধু তাই নয়, প্রতিবেশীরাও কোনও আওয়াজ পাননি বলে পুলিশকে জানিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাস্তায় থাকায় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, অভিযোগকারী মহিলার শারীরিক পরীক্ষা করা হতে পারে।

এক নজরে কি ঘটেছিল!
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে দুপুর ১২টা নাগাদ। এই সময়ে চারপাশে লোক থাকে। প্রত্যেকদিনের মতো ওই তরুণীর বাবা এবং মা বাইরে থেকে তালা দিয়ে চলে যেত কাজে। তাঁরা দুজনে একটি জায়গাতে কাজ করেন। নির্যাতিতা তরুণীও একটি বিউটি পার্লারে কাজ করেন। তবে মঙ্গলবার ঘরে ছিলেন ওই তরুণী। আর সেটাই সুযোগ নেয় দুষ্কৃতীরা! এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে তদন্তকারীদের কাছে ধোঁয়াশা, বাইরে থেকে যদি তালা বন্ধ থাকে তাহলে তালা ভাঙার শব্দ কেউ কেন পেল না। এমনকি তরুণীও বা কেন চিৎকার করল না?
সবদিকটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications