মুকুলের হাত ধরেই বঙ্গ বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ জেলা সভাপতি সহ বহু নেতার
ভোট মিটতেই বড়সড় ভাঙন বিজেপিতে। মুকুল রায়ের হাত ধরেই প্রথম ভাঙন শুরু। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন আলিপুরদুয়ারের একাধিক বিজেপি নেতা।
ভোট মিটতেই বড়সড় ভাঙন বিজেপিতে। ভোটের ফলাফল প্রকাশ হতেই তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়। পুরানো দলে ফিরেই কার্যত দল ভাঙানোর খেলা শুরু করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। আর তাঁর হাত ধরেই বিজেপিতে প্রথম ভাঙন শুরু। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।
তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন আলিপুরদুয়ারের একাধিক বিজেপি নেতা। দলবদলের পরেই মুকুলের হুঁশিয়ারি, শেষের শুরু..!

বেসুরো হন বিজেপি নেতা
গত কয়েকদিন আগে দলে থেকে বেসুরো হন গঙ্গাপ্রসাদ শর্মা। দলে থেকে কাজ করতে না পারার অভিযোগে সরব হন তিনি। শুধু তাই নয়, যোগ্য সম্মান দেওয়া হয়নি বলেও অভিযোগ ছিল তাঁর। কার্যত লাগাতার দলবিরোধী মন্তব্যের জেরে তাঁকে শোকজ পর্যন্ত করা হয়। এমনকি সাংসদের সঙ্গেও একাধিকবার সমস্যা প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে অস্বস্তি বাড়তে থাকে। সম্প্রতি গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়। তবে রাজ্য নেতৃত্ব বারবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সুইচ অফ পাওয়া যায়।

মুকুলের হাত ধরে শাসকদলে যোগ গঙ্গাপ্রসাদ শর্মার
আজ মুকুল রায়ের হাত ধরে প্রথম ভাঙন বিজেপিতে। শাসকদল তৃণমূলে নাম লেখালেন গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, বিজেপিতে কোনও কাজের পরিবেশ নেই। জেলা নেতৃত্বকে কোনও গুরুত্ব দেওয়া হয় না বলেও অভিযোগ তাঁর। ভোটের আগে থেকে আমি বিক্ষুব্ধ ছিলাম। দলবদল নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছিলাম। কিন্তু শোনা হয়নি। সেই সময় দলবদল করলে গদ্দার বলা হতো। তাই করিনি। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করব বলে তৃণমূলে এলাম।

শুভেন্দুকে জবাব গঙ্গাপ্রসাদের
দলবদল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গঙ্গাপ্রসাদ শর্মার চলে যাওয়াতে বিজেপি দুর্বল হয়ে যাবে টা মোটে নয়। উনি ভোটে প্রার্থী হতে চলেছিলেন। আর তা না হতে পেরেই ক্ষোভ বলে দাবি শুভেন্দু অধিকারীর। এদিন তৃণমূলে যোগ দিয়ে পালটা দেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। তাঁর দাবি, আমি প্রার্থী হতে চায়নি। আর তাই আলিপুদুয়ারের আটটি আসন বিজেপি পেয়েছে। তবে উনি কেন ২০১৪ সাল থেকে শাহ সহ বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সেই বিষয়টি স্পষ্ট করতে হবে।

উত্তরে বড় ধাক্কা বিজেপির
গঙ্গাপ্রসাদ শর্মার তৃণমূলে যোগ বিজেপির কাছে বড় ধাক্কা হিসাবে মনে করা হচ্ছে। কারণ গঙ্গাপ্রসাদ শর্মা বর্ষীয়ান রাজনীতিবিদ। সঙ্গে দক্ষ সংগঠকও। এবার আলিপুরদুয়ার জেলায় একটা আসনও তৃণমূলে পায়নি। সেখানে দাঁড়িয়ে প্রথম ভাঙন আলিপুরদুয়ারেই ধরালেন মুকুল রায়। আর ভাঙন ধরিয়ে তৃণমূলের চাণক্যের হুঁশিয়ারি, এটা পূর্বাভাস। একটা শেষের শুরু হল ।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications