তুঙ্গে রেশন কেলেঙ্কারি, মুর্শিদাবাদে রেশন ডিলারের বাড়িতে হামলা, জ্বালানো হল আগুন

ফের রেশন নিয়ে তুলকালাম রাজ্যে। মুর্শিদাবাদে রেশন ডিলারের বাড়িতে হামলা চালালো উত্তেজিত জনতা। বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ।

ফের রেশন নিয়ে তুলকালাম রাজ্যে। মুর্শিদাবাদে রেশন ডিলারের বাড়িতে হামলা চালালো উত্তেজিত জনতা। বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল পুলিস।

মুর্শিদাবাদে রেশন বিক্ষোভ

মুর্শিদাবাদে রেশন বিক্ষোভ

রেশন কম দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের সালারে ডিলারের বাড়িতে হামলা চালাল উত্তেজিত জনতা। লকডাউন উপেক্ষা করেই রেশন ডিলারের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। ইট মেরে ভাঙচুর করা হয় বাড়ি। বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। রেশন ডিলার এবং তাঁর পরিবারের লোকেরা পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে গিয়েছেন বিডিও।

 রেশন নিয়ে বিক্ষোভ লালগোলােতও

রেশন নিয়ে বিক্ষোভ লালগোলােতও

রেশনে নিম্ন মানের সামগ্রি দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের লালগোলাতেও। পোকা ধরা চাল রেশনে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবাসে সেখানেও রেশনের দোকানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে লালগোলা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজনৈতিক মদতের অভিযোগ

রাজনৈতিক মদতের অভিযোগ

মুর্শিদাবাদের সালারে এই রেশন ডিলারের বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক মদত রয়েছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েকদিন আগেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ফেসবুকে রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছিল। রেশন সকলের অধিকার বলে স্লোগান তুলেছিলেন তিনি। তারপরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। এদিকে খাদ্যমন্ত্রী জানিয়েছেন একদিনে বেশি পরিমান রেশন দেওয়া সম্ভভ নয়। এরকম গণ্ডগোল চললে রেশনের দোকান বন্ধ করে দেওয়া হবে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+