ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ পুরুলিয়ায়, গ্রেফতার ২

ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল রাজ্যে। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরুলিয়ার সদর হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের মারধর করলেন রোগীর পরিবারের লোকেরা।

ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল রাজ্যে। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরুলিয়ার সদর হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের মারধর করলেন রোগীর পরিবারের লোকেরা। ঘটনা গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ পুরুলিয়ায়, গ্রেফতার ২

সোমবার রাতে পুরুলিয়ার হুচুক পাড়ার বাসিন্দা এক মহিলাকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবারের লোকেরা। রাতেই তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই রোগীর মৃত্যু হয়। মৃতার ছেলে কৃষ্ণেন্দু রায় ও পরিবারের লোকেরা অভিযোগ করতে থাকেন ঠিক মতো চিকিৎসা না হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়। তারপরেই হাসপাতালে চড়াও হন পরিবারের লোকেরা।

হাসপাতাল ভাঙচুর করেন তাঁরা। মারধর করা হয় চিকিৎসক সুমন্ত দাসকে। হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল সুপার পুলিসকে অভিযোগ জানালে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। গ্রেফতার করা হয় মৃতার ছেলে কৃষ্ণেন্দু রায় ও তার বন্ধু রাহুল রায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+