পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন গ্রহণের পর ২ জনের মৃত্যুসংবাদ ঘিরে উদ্বেগ, প্রাথমিক তদন্তে কোন ইঙ্গিত

ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করেছে করোনা ভাইরাসের পরিস্থিতি। বলা হচ্ছে করোনার দ্বিতীয় স্রোত দেশে আরও ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। নতুন স্ট্রেনের বাড়বাড়ন্তের পর যখন দেশে প্রবল হারে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। তাল মিলিয়ে চলছে ভ্যাকসিনেশন। তবে এবার ভ্যাকসিনেশনের সঙ্গে উঠে আসছে একাধিক খবর।

করোনায় বাংলার পরিস্থিতি

করোনায় বাংলার পরিস্থিতি

নতুন স্ট্রেনের আগমনে করোনার উর্ধ্বমুখী হার নতুন করে উদ্বেগ তৈরি করছে রাজ্যে। গতকালের সর্বশেষ রিপোর্ট বলছে, করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৪ জন। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে , শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ জনের। একদিনে করোনা মুক্ত হয়ে ফিরেছেন ২৫৮ জন।

রাজ্যে কতজন মোট সংক্রমিত?

রাজ্যে কতজন মোট সংক্রমিত?

এরাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা করোনার জেরে ৫ লক্ষ, ৭৭ হাজার ২৬৭ জন ছিল। তবে দেখা গিয়েছে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেকটাই নেমেছে এই কয়েকদিনে। মারণ ভাইরাসের বলি ১০,২৮৬ জন।

ভ্যাকসিন নেওয়ার পর ২ জনের মৃত্যু

ভ্যাকসিন নেওয়ার পর ২ জনের মৃত্যু

এদিকে, দেখা গিয়েছে ভ্যাকসিনের ঘটনার পর উত্তরবঙ্গে ২ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং জেলার ধুপগুড়ির কৃষ্ণা দাস ও পারুল দাসের মৃত্যু রীতিমতো উদ্বেগ তৈরি করেছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে তাঁদারে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত কী বলছে?

প্রাথমিক তদন্ত কী বলছে?

এদিকে, প্রাথমিক তদন্তে বলা হচ্ছে ৬৫ বছরের কৃষ্ণা দাস ও ৭৫ বছরের পারুল দাসের কিছু হৃদরোগ জনিত সমস্যা ছিল। ময়না তদন্তে এমনই তথ্য এসেছে। তার থেকে এই মৃত্যু কি না তা নিয়ে তদন্ত হচ্ছে। প্রাথমিভাবে দেখা যাচ্ছে টিকার পার্শ্বপ্রতিক্রিায়ায় এই মৃত্যু নয়। তবে তদন্ত এখনও বাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+