বিশ্বাসঘাতক বলার পর এবার বিজেপিতে শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ! 'জনভিত্তি' নিয়ে প্রশ্ন তুললেন সৌগত
বিজেপিতে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌগত রায় (sougata roy)। এদিন তিনি বলেন, এদিনের দলবদলে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না। এই গ্যাপও ভরাট হয়ে যাবে বলেও দাবি করেছেন দমদমের
বিজেপিতে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌগত রায় (sougata roy)। এদিন তিনি বলেন, এদিনের দলবদলে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না। এই গ্যাপও ভরাট হয়ে যাবে বলেও দাবি করেছেন দমদমের তৃণমূল সাংসদ।

নন্দীগ্রামে জিততে কষ্ট হবে
এদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে সৌগত রায় বললেন, নন্দীগ্রামে জিততে কষ্ট হবে শুভেন্দু অধিকারীর। বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, নন্দীগ্রামে ৪০ শতাংশ মুসলিম ভোট। তাঁর প্রশ্ন শুভেন্দু অধিকারী জিতবেন কী করে। সৌগত রায়ের দাবি, সংখ্যালঘুরা ভোট দেবেন না বলেও দাবি করেছেন তিনি।

কল্যাণ বলেছিলেন, সিট চেঞ্জ করবেন না
এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে অপর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৩০ টা সিআইএসএফ জওয়ান আর বুলেটপ্রুফ গাড়ি নিয়ে তিনি নন্দীগ্রামেই দাঁড়াবেন তো? আসন পরিবর্তন করবেন না তো, প্রশ্ন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলেছিলেন সৌগত
বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছিলেন সৌগত রায়। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারী অসন্তুষ্টি আঁচ করেই গতমাসে তাঁকে বোঝানোর জন্য সৌগত রায়কে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন সব মিটে গিয়েছে। কিন্তু পরের দিন টেস্কট করে বলে, একসঙ্গে কাজ করা সম্ভব নয়। এরপরেই তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর বোঝানোর চেষ্টা করা হবে না।

পদের জন্য দরাদরি
সৌগত রায়কে বলতে শোনা গিয়েছি, বিজেপির সঙ্গে বোঝাপড়া হয়েছে শুভেন্দু অধিকারীর। কটাক্ষ করে তিনি বলেছিলেন, গুরুত্বপূর্ণ দফতর পেয়ে সন্তুষ্ট নন তিনি, মুখ্যমন্ত্রীর পদের জন্য তাঁর উচ্চাশা রয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। সৌগত রায়ের কথায়, আদর্শ নয়, এসব করা হচ্ছে পদের জন্য দরাদরি। পদ পাওয়ার আশ্বাস পেয়েই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছেন বলে মন্তব্য করেছিলেন তিনি।

তৃণমূলের জনভিত্তি আছে, দাবি সৌগতর
এদিন অমিত শাহ শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে বলেন, ২০০-র বেশি আসনে জিতবে বিজেপি। তিনি কটাক্ষ করে বলেন, ভোট যত এগিয়ে আসবে, ততই নিঃসঙ্গ হয়ে পড়বেন দিদি। এনিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌগত রায় বলেছেন, অমিত শাহ মনে করেন, টাকার জোরে, ক্ষমতার জোরে ২০০ আসনে জিতবেন, ভোটের ফল বেরোলেই বুঝতে পারবেন সব। সৌগত রায় দাবি করেন, তৃণমূলের জনভিত্তি আছে। এদিন তিনি আরও একবার বলেন শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করেছে।












Click it and Unblock the Notifications