মুকুল রায়কে নিয়ে কোন প্রশ্ন ধৃত কেডি সিংয়ের মুখে! রাজনৈতিক তোপ পাল্টা তোপের মাঝেই নয়া মন্তব্য খবরে

মুকুল রায়কে নিয়ে কোন প্রশ্ন ধৃত কেডি সিংয়ের মুখে! রাজনৈতিক তোপ পাল্টা তোপের মাঝেই নয়া মন্তব্য খবরে

ঠিক একুশ ভোটের আগেই কেডি সিংয়ের গ্রেফতারি রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে। পাঞ্জাবে জন্মের পর মূলত নিজের ব্যবসায়িক কেরিয়ার কেডি গড়েছেন ঝাড়খণ্ডে। যেখান থেকে ঝাড়খন্ড মুক্তি মোর্চার টিকিটে সাংসদ হওয়ার পর তাঁর বঙ্গের রাজনীতিতে প্রবেশ। কোটিপতি কেডিকে নিয়ে ঝাড়খণ্ডেও একাধিক তদন্ত হয়েছে বহু অভিযোগে। এরপর তৃণমূল তাঁকে রাজ্য সভার সাংসদ করে। পরবর্তীকালে ইডির খাতায় কেডির নাম আসে। একাধিক দুর্নীতির মামলা তাঁর নামে আসে। এক টেলিভিশন সাক্ষাৎকারে মমতা বলেও ফেলেন যে কেডি সিং নিয়ে তাঁর সিদ্ধান্ত 'ব্লান্ডার'! এরপর ঠিক ২০২১ ভোটের আগে ইডির গ্রেফতারি প্রাক্তন তৃণমূল সাংসদ কেডিকে। সেই কেডিই এবার মুখ খুলতেই তা খবর!

কেডির মুখে মুকুল নিয়ে কোন বক্তব্য?

কেডির মুখে মুকুল নিয়ে কোন বক্তব্য?

কেডি সিং গ্রেফতারির পর থেকে বিজেপি ক্রমাগত তোপ দাগছে তৃণমূলের দিকে। এদিকে, কেডি সিং গ্রেফতারির পরও কার্যত চোখে মুখে ক্লান্তির ছাপ সরানোর চেষ্টা করে চলেছেন, বলে দাবি একাংশের। এরপর কেডির প্রশ্ন তাঁর গ্রেফতারি নিয়ে বিজেপি নেতারা কী বলছেন?

 মুকুল রায় ও কেডির মন্তব্য

মুকুল রায় ও কেডির মন্তব্য

সাংবাদিকদের দেখতে পেয়েই কেডি প্রশ্ন করেন 'মুকুলদা কী বলছেন?কৈলাসজির বক্তব্য কী?' আর সেই প্রশ্নের কথা শুনে মুকুল রায়ের প্রতিক্রিয়া উঠে আসে এক জনপ্রিয় বাংলা দৈনিকে। মুকুল রায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আর এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। সে বিষয়ে কে জবাব দেবেন? ইডি আই মেনে চলেছে।'

 কেন মুকুল রায়ের নাম উঠছে কেডি ইস্যুতে!

কেন মুকুল রায়ের নাম উঠছে কেডি ইস্যুতে!

তৃণমূল প্রথম থেকেই কেডি ইস্যুতে মুকুল রায়কে খোঁচা দিয়ে চলেছে। তৃণমূল শিবিরের দাবি মুকুল রায়ই তৃণমূলের সঙ্গে পরিচিত করান অ্যালকেমিস্টের মালিক কেডি সিংকে। আর মুকুলে ভরসা রেখে মমতাও সেই সময় কেডিকে টিকিট দিতে রাজি হন বলে তৃণমূলের একাংশের দাবি। এদিকে, নারদা মামলাতেও কেডির সংস্থা পরোক্ষে যোগাযোগ রেখে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে স্টিং অপারেশন করিয়েছিল বলেও নানান অভিযোগ রয়েছে। এরপর থেকেই তৃণমূলের সঙ্গে কেডির দূরত্ব বাড়তে থাকে। এককালে এক সাক্ষাৎকারে মমতা নিজে বলেছিলেন যে বিজেপির সঙ্গেও কেডির যোগযোগ রয়েছে বলে তিনি শুনেছেন। ফলে একাধিক সূত্র ঘিরে কেডি প্রসঙ্গ এখন বাংলার রাজনীতিতে প্রকট।

কৈলাস ইস্যু ও কেডি

কৈলাস ইস্যু ও কেডি

বাংলায় বিজেপির পর্যবেক্ষক মধ্যপ্রদেশের নেতা কৈলাস বিজয়বর্গীয়। কেডির জিজ্ঞাসার কথা শুনে তাঁর মন্তব্যেও মমতা উঠে আসেন । কৈলাশের বক্তব্য, প্রশ্ন টা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে করা উচিত কেডি সিংয়ের। 'মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাঁকে বিমান হেলিকপ্টারে দেখা যেত,। মুখ্যমন্ত্রী যাঁকে সাংসদ করেছিলেন, তিনি কী কাজ করেছেন, যে তাঁকে ইডি গ্রেফতার করল? জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে।' বলে মন্তব্য করেল কৈলাস বিজয়বর্গীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+