ভর সন্ধেয় কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর ওপরে অ্যাসিড হামলা, চিকিৎসা শুরু এনআরএস-এ

টিউশন (tution) থেকে ফেরার পথে কৃষ্ণনগরের (krishnanagar) ঘূর্ণিতে দ্বাদশ শ্রেণির ছাত্রীর ওপরে অ্যাসিড হামলা (acid attack)। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে (student) রাতেই কলকাতায় এনে এনআরএস (nrs) হাসপাতালে ভর্তি করানো হয়

টিউশন (tution) থেকে ফেরার পথে কৃষ্ণনগরের (krishnanagar) ঘূর্ণিতে দ্বাদশ শ্রেণির ছাত্রীর ওপরে অ্যাসিড হামলা (acid attack)। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে (student) রাতেই কলকাতায় এনে এনআরএস (nrs) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত পাড়ারই এক যুবক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভর সন্ধেয় কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর ওপরে অ্যাসিড হামলা, চিকিৎসা শুরু এনআরএস-এ

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে সাতটা নাগাদ টিউশন থেকে বাড়ি ফিরছিল কৃষ্ণনগরের ঘূর্ণির ওই ছাত্রী। একটা সময়ে যে বুঝতে পারে পিছু নিয়েছে কেউ। চেঁচাতে চেঁচাতে সে দৌড়ে স্থানীয় এক ক্লাবে ঢুকে পড়ে। তাঁর পিছু পিছনে থাকা যুবকও সেখানে ঢুকে পড়ে। এরপর চুলের মুটি ধরে মুখে অ্যাসিড ছুঁড়ে দেয়। সেই সময় ক্লাবের ভিতরে থাকা অন্যদের গায়েও অ্যাসিড লাগে। এই ঘটনায় সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ক্লাবের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে সেখানে ছুটে য়ান স্থানীয়রা। ওই ছাত্রী-সহ সব অ্যাসিড আক্রান্তকেই শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকেই ওই ছাত্রীকে এনআরএস-এ রেফার করা হয়। গভীর রাতে ওই ছাত্রীকে এনআরএস-এ ভর্তি করানো হয়।

ক্লাবের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবকের নাম অচিন্ত্য শিকারী। সেই ছাত্রীটিকে তাড়া করে ক্লাবে ঢুকে পড়ে এবং মুখে অ্যাসিড দেয়। ছাত্রীর পরিবারের তরফেও অচিন্ত্য শিকারীর নামেই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এনআরএস-এ ভর্তি করানোর পরে ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রথমে চোখে দেখতে না পেলেও, পরে চিকিৎসা শুরু হওয়ার পরে সে দেখতে পাচ্ছে। আক্রান্ত ছাত্রীর অভিযোগ, হামলাকারী যুবক ছাড়াও এই দলের আরও অনেকে রয়েছে। কেননা এই কাজ ওই যুবকের একার পক্ষে করা সম্ভব নয় বলেই দাবি করেছে সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+