লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত! সুন্দরবনের হিঙ্গলগঞ্জ রেড জোন ঘোষণা
লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত! সুন্দরবনের হিঙ্গলগঞ্জ রেড জোন ঘোষণা
বসিহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবন এলাকায় করোনার আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ বাজার, বোলতলা, মামুদপুর ,বাঁকড়া দোবর, সান্ডেলেরবিল, উত্তর মামুদপুর সহ ৭ জাইগার কন্টনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসনের পক্ষ থেকে।

ওই জায়গা গুলি ব্যারিকেড করে দেওয়া হয়েছে ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।বাইরে থেকে সাধারণ মানুষ ওইসব গ্রামের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং গ্রামের মানুষ যাতে বাইরে না বেরতে পারে সেদিকে প্রশাসনের পক্ষ থেকে নজর রেখেছে। অন্যদিকে আজ সকালে হিঙ্গলগঞ্জ থানার এক মহিলা কনস্টেবল সোমা পালের করোনার রিপোর্ট আছে পজিটিভ।












Click it and Unblock the Notifications