মমতার উদ্দেশ্যে এবার চিঠি লিখলেন অধীর! কী আর্জি তাঁর আর কী-ই বা পরামর্শ

মমতার উদ্দেশ্যে এবার কলম ধরলেন অধীর! এক চিঠিতে পরামর্শ ও আর্জির ছড়াছড়ি

এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরী। এর আগে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার মমতাকে চিঠি লিখে তিনি ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে সরব হলেন। শ্রমিকদের ফেরাতে প্রয়োজনে কেন্দ্রের কাছে দরবার করার পরামর্শ দিলেন তিনি।

পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি

পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অধীর লিখেছেন, দেশের বিভিন্ন রাজ্যে বহু বাঙালি শ্রমিক আটকে রয়েছেন নকডাউনের কারণে। তাঁদের বেশিরভাগই দিনমজুর। এখন তাঁরা রোজগারহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকে আবার চিকিৎসার জন্যও ভিনরাজ্যে গিয়েছেন। এই অবস্থায় তাঁদের শীঘ্রই ফেরানো দরকার।

মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অধীরের

মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অধীরের

অধীর চৌধুরী বলেন, লকডাউন ঘোষণার পর থেকে বহু মানুষ আমাকে ভিনরাজ্য থেকে ফোন করেছেন। তাঁদের পরিবারের পক্ষ থেকে ফোন করা হয়েছে আমাকে। আমি ব্যক্তিগতভাবে যতটা করা যায়, তা করেছি। কেন্দ্র ও রাজ্যের সমন্বয় ছাড়া পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ঘোচানো সম্ভব নয়। তাই অনুরোধ, পরিযায়ী শ্রমিকদের এই অসহায় অবস্থা থেকে রক্ষা করুন।

মুখ্যমন্ত্রীকে পরামর্শও দিলেন অধীর

মুখ্যমন্ত্রীকে পরামর্শও দিলেন অধীর

তিনি মুখ্যমন্ত্রীকে আরও পরামর্শ দেন। তিনি বলেন, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য বাংলাভাষায় কেন্দ্রীয় হেল্পলাইন খোলা হোক। এবং নাম নথিভুক্ত করে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কা্ছে এঁদের জন্য সুব্যবস্থা করার আবেদন জানানো হোক। কিন্তু লকডাউন দীর্ঘায়িত হলে এই ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে না। সেক্ষেত্রে তাঁদের ফেরানোটাই শ্রেয়।

প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

অধীর বলেন, এই বিষয়ে এর আগে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছি। মুখ্যমন্ত্রী আপনি এবার বাংলার মানুষের জন্য কেন্দ্রের কাছে বারবার আবেদন করুন। এই কাজে আমার সহযোগিতা প্রয়োজন মনে করলে পাবেন। এদিন রেশন দুর্নীতি নিয়েও সরব হন অধীর। তিনি জাতি,ধর্ম দল ও মত নির্বিশেষ রেশনের সুব্যবস্থা করার আর্জি জানান মুখ্যমন্ত্রীকে।

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে

উল্লেখ্য, লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বাংলার শ্রমিকরা। এই ইস্যু নিয়ে প্রথম দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরী। ভিনরাজ্যের শ্রমিকদের অবস্থা নিয়ে এর আগে তিনি একহাত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। খোলাখুলিই বলে দেন রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। এবার তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন।

শ্রমিকদের ফেরাতে দিনপাত করে চলেছেন অধীর

শ্রমিকদের ফেরাতে দিনপাত করে চলেছেন অধীর

প্রথম লকডাউন ঘোষণার পর থেকে আটক শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য, তাঁদের থাকা-খাওয়ার সুষ্ঠু বন্দোবস্ত করার জন্য দিনপাত করে চলেছেন। দিল্লির বাড়িতে বসে তিনি ভিনরাজ্যে আটকে পড়া মানুষজনের সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু ক্ষেত্রে সুরাহা করেছেন সাংসদ অধীর চৌধুরী। এবার মমতাকে পরামর্শ কেন্দ্রের সঙ্গে কথা বলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+