মতুয়াদের নিয়ে টানাটানি তৃণমূল-বিজেপির, এবার মতুয়াশ্রী পুরস্কার দেবেন দিদি, কটাক্ষ অধীরের
মতুয়াদের নিয়ে টানাটানি তৃণমূল-বিজেপির, এবার মতুয়াশ্রী পুরস্কার দেবেন দিদি, কটাক্ষ অধীরের
একুশের ভোটের আগে মতুয়া ভোট ব্যাঙ্ক টার্গেট করে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। অমিত শাহের সফরের ঠিক আগের দিনই মতুয়া প্রতিনিধিদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন তিনি। জমির পাট্টাবিলি করা হয়। যদিও অমিত শাহ আগেই ছক কষে ফেলেছিলেন। রাজ্যে এসে মতুয়া কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন তিনি জানিয়ে দিয়েছিলেন বঙ্গবিজেপির কর্মকর্তাদের। বিধানভবনে সত্যাগ্রহের মঞ্চ থেকে তাই নিয়েই তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেছেন অমিত শাহ।

টার্গেট মতুয়া ভোট ব্যাঙ্ক
লোকসভা ভোটের সময় থেকেই বিজেপির নজরে ছিল মতুয়া ভোট ব্যাঙ্ক। একদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে গলা চড়িয়েছেন অমিত শাহরা। অন্যদিকে মতুয়াদের ভোট পেতে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। লোকসভা ভোটের আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ঠাকুরনগরে গিয়েছিলেন বড়মা-র সঙ্গে দেখা করতে। এবার কেবল কৌশল বদলেছে অমিত। এবার মতুয়া বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনের পরিকল্পনা করেছেন তিনি।

মমতার কৌশল
অমিত শাহকে ময়দান ছাড়তে রাজি নন মমতাও। তাই আগের দিনই নবান্ন সভাঘরে মতুয়া প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই মমতা দাবি করেছিলেন, তিনি বড়মার চিকিৎসার সবকিছু দেখাশোনা করতেন। তাঁর নির্দেশেই জ্যোতিপ্রিয় মল্লিকরা বড়মার দেখাশোনা করত। সেই সুবাদেই মমতাবালা ঠাকুরদের সঙ্গে পরিচয়। গতকাল উদ্বাস্তুদের জমির পাট্টাও বিলি করেন তিনি।

অধীরের কটাক্ষ
বিধানভবনে সত্যাগ্রহের মঞ্চ থেকে মতুয়াদের ভোট নিয়ে তৃণমূলের রাজনীতিকে বিঁধেছেন মমতা। তিনি কটাক্ষ করে বলেছেন, এবার মতুয়াশ্রী পুরস্কার দেবেন দিদি। লোক দেখানো রাজনীতি চলছে বাংলায়। তপশিলি জাতি উপজাতিদের জন্য প্রথম ভেবেছে কংগ্রেসই। মুখ্যমন্ত্রী বলতে পারবেন না তপশিলি জাতি উপজাতিদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে।

বাংলার মসনদ ছাড়তে হবে
'বাংলায় মদ বিক্রি হয় ২০ টাকায়। মদবেজে জুয়া খেলে টাকা আসছে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। তাই মমতার মসনদ ছাড়তেই হবে।' রাজ্যে বাম-কংগ্রেস জোট আরও মজবুত হবে বলে হুঙ্কার দিয়েছেন অধীর চৌধুরী। মানুষের কথা একমাত্র আমরাই ভাবি এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।












Click it and Unblock the Notifications