মালদহ-উত্তর ২৪ পরগনার মতো সুবিধা দেওয়া হোক মুর্শিদাবাদেও! সীমান্তে চোরাচালান বন্ধ করতে মোদীকে চিঠি অধীরের
ফের নিজের জেলার জন্য প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir chowdhury)। চিঠির শুরুতেই তিনি মুর্শিদাবাদ (murshidabad) জেলার সঙ্গে বাংলাদেশের (bangl
ফের নিজের জেলার জন্য প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir chowdhury)। চিঠির শুরুতেই তিনি মুর্শিদাবাদ (murshidabad) জেলার সঙ্গে বাংলাদেশের (bangladesh) রাজশাহীর (rajshahi) মানুষের আত্মীয়তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রসঙ্গত মুর্শিদাবাদের অপর পাড়েই রয়েছে বাংলাদেশের রাজশাহী।

দুই স্থলবন্দরের দূরত্বই অনেক বেশি
চিঠিতে অধীর চৌধুরী উল্লেখ করেছেন, মালদহের মেহদিপুর আর উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরের দূরত্ব মুর্শিদাবাদ থেকে অনেকটাই বেশি। দশ ঘন্টার মতো সময় লেগে যায়। যার জেরে জেলার মানুষের খুব অসুবিধার মধ্যে আছেন। অসুবিধায় আছেন বাংলাদেশের রাজশাহীতে থাকা তাঁদের আত্মীয়রাও।

রাজশাহীতে দেশের কৃতি সন্তানদের জন্ম
অধীর চৌধুরী চিঠি উল্লেখ করেছেন, অবিভক্ত ভারতের রাজশাহীতে দেশের অনেক কৃতি সন্তানদের জন্ম। এঁদের মধ্যে রয়েছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দর বসু, মাইকেল মধুসূদন দত্ত। মাস্টারদা সূর্য সেনের মতো অনেক স্বাধীনতা সংগ্রামীর জন্ম এই জেলায় উল্লেখ করেছেন বহরমপুরের সাংসদ।

ছিদ্র সীমান্ত দিয়ে চোরাচালান
অধীর চৌধুরী বলেছেন, মুর্শিদাবাদে সীমান্ত শতছিদ্র। এর মধ্যে জলঙ্গীর অবস্থা আরও খারাপ। এইসব জায়গার চোরাচালানকারীরা গরিব মানুষ এবং কর্মহীন যুবকদের দিয়ে যতরকমের অবৈধ কাজ করায়। যদি এইসব চোরাচালানকারীদের কাজে বাধা দিতে হয়, তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অধীর চৌধুরী।

জলঙ্গীতে স্থলবন্দরের প্রস্তাব
অধীর চৌধুরী প্রধানমন্ত্রীর পাছে পাঠানো চিঠিতে মুর্শিদাবাদের জলঙ্গীর কাকমারিতে স্থলবন্দর তৈরি করার প্রস্তাব দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, যদি পদ্মার ওপর দিয়ে জলঙ্গী এবং রাজশাহীর মধ্যে সংযোগ গড়ে তোলা যায়, তাহলে এলাকার অর্থনৈতিক উন্নয়নের চিত্রটাই বদলে যাবে, বিশেষ করে মুর্শিদাবাদের। এক্ষেত্রে অনেক চোরাচালানকারীই আইনগতভাবে ব্যবসা করবেন বলেই মনে করেন অধীর চৌধুরী। এছাড়াও বর্ডার পোস্ট তৈরি করা হলে, দুই দিকের সরকারও সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবে বলেও জানিয়েছেন অধীর চৌধুরী। প্রসঙ্গত জলঙ্গীর কাকমারির বিপরীতেই রয়েছে বাংলাদেশের রাজশাহীর চারঘাট।

এর আগেও মোদীকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী
সাম্প্রতিক সময়ে অধীর চৌধুরী প্রধানমন্ত্রী মোদীকে একাধিক চিঠি পাঠিয়েছেন। তার মধ্যে উল্লেখ যোগ্য হল ডিআরডিও-র মাধ্যমো কোভিড হাসপাতাল। ইতিমধ্যে বহরমপুরে ২৫০ বেডের কোভিড হাসপাতালে তৈরি করে দিয়েছে ডিআরডিও। এছাড়াও লকডাউন পরিস্থিতিতে গরিবদের বিনামূল্যে খাবার দেওয়ার পাশাপাশি মাসে ৬ হাজার টাকা করে দেওয়ার দাবি জানিয়েও চিঠি দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications