সরকার গঠনের লক্ষ্যে এগোবে বাম, কংগ্রেস জোট! বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে, বললেন অধীর চৌধুরী

সরকার গঠনের লক্ষ্যে এগোবে বাম, কংগ্রেস জোট! বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে, বললেন অধীর

রাজ্যের বাম-কংগ্রেস জোট (left, congress) তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যাবে। এদিন টুইট করে এমনটাই বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) । রাজ্যে বাম কংগ্রেসের জোট নিয়ে অপপ্রচার চলছে বলেও ইঙ্গিত করেন তিনি।

সরকার গঠনের লক্ষ্যে বাম কংগ্রেস জোট

সরকার গঠনের লক্ষ্যে বাম কংগ্রেস জোট

রাজ্যে বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আগামী নির্বাচনে কংগ্রেস ও কমিউনিস্ট যাকে বলা হয় - বাম ও কংগ্রেস জোট এই বাংলার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করবার লক্ষ্যে এগিয়ে যাবে।

জোট নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা

জোট নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জোট নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। বাম ও কংগ্রেসের বন্ধুরের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অপপ্রচারে কান দেবেন না। সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ প্রতিবাদ, সংঘবদ্ধ প্রতিরোধ, সংঘবদ্ধ নির্বাচন, সংঘবদ্ধ জয় আমাদের নিশ্চিত করতে হবে, বলেছেন তিনি।

 আসন ভাগাভাগি নিয়ে কথা পুজোর পর

আসন ভাগাভাগি নিয়ে কথা পুজোর পর

বাম ও কংগ্রেসের উভয় সূত্রে খবর, দুপক্ষের আসন ভাগাভাগি নিয়ে কথা হবে পুজো মেটার পর। বামেরা চায় আগে প্রার্থী ঠিক করতে। যাতে প্রার্থীকে সামনে রেখে লড়াই করা যায়। তবে ইতিমধ্যেই বিভিন্ন সাংবাদমাধ্যমে মন্তব্য করা হয়েছে, আসন ভাগাভাগির সময়েই জোট ভেস্তে যেতে পারে। ফলে জল্পনা তৈরি হয়।

আগে থেকেই জোটে লড়াইয়ের ইচ্ছা দুপক্ষের

আগে থেকেই জোটে লড়াইয়ের ইচ্ছা দুপক্ষের

কংগ্রেস হাইকমান্ড যেদিন অধীর চৌধুরীর নাম প্রদেশ সভাপতি হিসেবে ঘোষণা করে, সেদিনই টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম। অন্যদিকে অধীর চৌধুরী বলেছিলেন, সেলিম ভাই, একসঙ্গে লড়াই হবে।

 ২০১৬ সালে হয়েছিল বাম কংগ্রেস জোট

২০১৬ সালে হয়েছিল বাম কংগ্রেস জোট

যদি ২০২১-এ বাম কংগ্রেসের জোট হয়, তাহলে তা রাজ্যে প্রথমবার বাম কংগ্রেসের জোট হবে না। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগেও দুপক্ষের জোট হয়েছিল। তারপর জোট ভেঙে যায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে চেষ্টা করা হলেও, কোনও জোট হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+