করোনা মোকাবিলায় বাংলার জন্য উদার হতে মোদীকে চিঠি অধীরের, ভ্যাকসিনের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি নিয়ে প্রশ্ন

করোনা (coronavirus) মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে উদার হস্তে সহযোগিতা করা হোক। এদিন প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) লেখা চিঠিতে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir cho

করোনা (coronavirus) মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে উদার হস্তে সহযোগিতা করা হোক। এদিন প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) লেখা চিঠিতে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir chowdhury)। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, বাজেটে বরাদ্দ হওয়া ৩৫ হাজার কোটি টাকা কোথায় গেল?

মোদীর কাছে অধীরের দাবি

মোদীর কাছে অধীরের দাবি

এদিন অধীর চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গের সংকটের সময়ে সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে উদারতার সঙ্গে কাজ করা দরকার। তিনি এদিন বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে তারা সবসময় দাবি করেছেন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হোক। তিনি প্রশ্ন করেন, ভ্যাকসিনের জন্য কেন্দ্রীয় বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও, সেই টাকা কোথায় গেল। তিনি দলের সভাপতি সনিয়া গান্ধীর কথা উল্লেখ করে বলেছেন, এই মুহূর্তে সরকার অপ্রয়োজনীয় সব খরচ বর্জন করুক, দাবি তুলেছেন।
অধীর চৌধুরী প্রশ্ন করেছেন, দলিত, আদিবাসী, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা কোথায় যাবেন। তাই সব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হোক। কংগ্রেসের এই দাবি অনেক আগেকার, বলেছেন তিনি।

বহরমপুরের হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ

বহরমপুরের হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ

গত দুবছর ধরে এমপি ল্যাডের টাকা বরাদ্দ না করা হলেও, তাঁর অ্যাকাউন্টে আগেকার খরচ না হওয়া টাকা রয়ে গিয়েছে। সেই টাকাই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্ট এবং দুটো করোনা অ্যাম্বুল্যাল্স কিনতে চেয়ে প্রধানমন্ত্রীকে যেমন চিঠি পাঠিয়েছেন, ঠিক তেমনই রাজ্য প্রশাসনের কাছেও চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, জেলাশাসক এবং প্রশাসন যদি যদিচ্ছা দেখায়, তাহলে খুব সহজেই সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা যেতে পারে।
তিনি বলেছেন, চিঠি চালাচালির সময় নেই। খুব তাড়াতাড়ি কাজ করতে হবে।

এপি ল্যাডের সব টাকা ব্যবহার করা হোক

এপি ল্যাডের সব টাকা ব্যবহার করা হোক

এদিন অধীর চৌধুরী বলেন, বাকি পড়ে থাকা টাকা করোনা মোকাবিলায় ব্যবহার করা হোক। সেই টাকায় ভেন্টিলেটরও কেনা যেতে পারে। তিনি বলেন, মানুষ যাতে মারা না যায়, সেটা দেখা দরকার। নির্বাচন হয়ে গিয়েছে। এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত করোনা মোকাবিলা করা, বলেছেন তি

হেল্পলাইন খুলতে বললেন অধীর

হেল্পলাইন খুলতে বললেন অধীর

এদিন পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধীর চৌধুরী রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে সাধারণ মানুষের পাশে সাধ্যমত দাঁড়াতে আহ্বান করলেন। তার জন্য হেল্পলাইনও খুলতে অনুরোধ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+