সভা করার অনুমতি পাওয়া যাচ্ছে না, তৃণমূল সরকারকে বিঁধলেন অধীর চৌধুরী
অধীর চৌধুরী ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন। তাই নিয়ে তৃণমূল নেত্রী যথেষ্ট ক্ষুব্ধ। জোট প্রক্রিয়াতেও সেই বিষয় ছাপ পড়েছে। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে রাজ্যে তৃণমূল সরকারকে কটাক্ষ করতে পিছু হটলেন না অধীর চৌধুরী।
বলা ভালো, এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিষয়ে রাজ্যের প্রশাসমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। রাজ্যে তৃণমূল সরকারের প্রশাসন এই যাত্রা সম্পর্কে সদর্থক ভূমিকা পালন করছে না। সভা করার অনুমতি নিয়েও জল ঘোলা চলছে। সাধারণতন্ত্র দিবসের দিনে এই অভিযোগ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।

উত্তর ভারত থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে ঢুকেছে। যদিও গতকাল রাহুল গান্ধী তড়িঘড়ি দিল্লি ফিরে গিয়েছেন। তবে আবার এই যাত্রা শুরু হবে। এবার এই যাত্রা প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। পুলিশের ভূমিকা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে পরিমাণ সহযোগিতা আশা করা হয়েছিল, তা পাওয়া যাচ্ছে না। সামান্য কারণেও প্রশাসন অসহযোগিতা করছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর বক্তব্য রাখার জন্য একটি মঞ্চ করার কথা ছিল। রাস্তার ডান দিকে ওই মঞ্চ করার কথা থাকলেও সেখানে তা করা যায়নি। রাস্তার বাঁদিকে প্রশাসনের নির্দেশের মঞ্চ করতে হয়। ফলে সমস্যা হয়েছে।
এদিকে আগামী ২৮ তারিখ শিলিগুড়িতে একটি সভা করার কথা জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও সেই সভার অনুমতি দেওয়া হয়নি। সেই অনুমতি আদৌ পাওয়া যাবে কী না। সেই সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। রাজ্য সরকারের পুলিশ প্রশাসন সহযোগিতা করছে না। হতাশা অধীর চৌধুরীর গলায়।
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার রাস্তার সম্পূর্ণ তালিকা প্রশাসনকে অনেক আগে থেকে দেওয়া হয়েছে। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এই যাত্রাপথ আগে থেকেই জানানো হয়েছে। তারপরও বিভিন্ন রাজ্যে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। এই বাংলাতেও অসহযোগিতার ছবি ধরা পড়ছে। এমনই মনে করছেন অধীর চৌধুরী।
তৃণমূল কংগ্রেস বরাবর অধীর চৌধুরীর সঙ্গে সম্মুখসমরে রয়েছে। এদিকে বহরমপুরের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিত্যদিন কটাক্ষ করছেন। জোট রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় প্রশ্ন তুলেছেন। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও এই মুহূর্তে দোলাচল রয়েছে।
রাজ্যে জোট হলে অধীর চৌধুরীরা কোন দিকে যাবেন? তাই নিয়ে প্রশ্ন বরাবর ছিল। কিন্তু তিনি যে তৃণমূল বিরোধিতা থেকে সরছেন না। এদিনও কথাতে পরিষ্কার করে দিলেন। নরমে গরমে রাজ্যের সরকারের বিরুদ্ধেই প্রশ্ন তুললেন।












Click it and Unblock the Notifications