অমিত পুত্র জয়কে মমতার ফোন নিয়ে কটাক্ষ! কেন তৃণমূল কংগ্রেস উঠে যাবে, ব্যাখ্যা করলেন অধীর

তৃণমূল (trinamool congress) পার্টিটাই উঠে যাবে। এদিন এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। যার জন্য তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তৃণমূল দলের আর্থিক নীতি, বিদেশ নীতি কী

তৃণমূল (trinamool congress) পার্টিটাই উঠে যাবে। এদিন এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। যার জন্য তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তৃণমূল দলের আর্থিক নীতি, বিদেশ নীতি কী, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর। মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee) বিজেপির কাছে পিঁড়ি পেতে রেখেছেন বলেও কটাক্ষ করেছেন তিনি।

অমিত শাহের পুত্রকে ফোন নিয়ে প্রশ্ন

অমিত শাহের পুত্রকে ফোন নিয়ে প্রশ্ন

অমিত শাহ শহরে কেন মাস্ক ছাড়াই ঘুরলেন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর পুত্র জয় শাহকে ফোন করেছিলেন। যে শাসক তৃণমূলের নেতারা জয় শাহের ক্রিকেট বোর্ডের সচিব হওয়া নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের নেত্রীই কিনা ফোন করছেন সেই ব্যক্তিকে। প্রসঙ্গত অমিত শাহের করোনা হয়েছিল। অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে তিন তিনবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীকে হলুদ গোলাপ পাঠানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কয়লা পাচার নিয়ে বিজেপির পর অধীরের আক্রমণ

কয়লা পাচার নিয়ে বিজেপির পর অধীরের আক্রমণ

কয়লা পাচার কাণ্ডে সিবিআই-এর তল্লাশি নিয়ে বিজেপির আক্রমণের পর তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। তিনি বলেন, এবার যে সিবিআই তাঁর বাড়িতে ঢুকবে, তার জন্য আগে থেকেই ম্যানেজের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শোনা যায় কয়লা পাচারের টাকা গিয়েছে সিঙ্গাপুরের ব্যাঙ্কে। বাংলার কোন নেতার স্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের যোগ রয়েছে, প্রশ্ন করেন তিনি।

বিজেপি নেতাদের কাছে পিঁড়ি পাতা মমতার

বিজেপি নেতাদের কাছে পিঁড়ি পাতা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে অধীর চৌধুরী বলেন, শুভেন্দু অধিকারীর জানা উচিত, তাঁর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঁড়ি পাতা আছে বিজেপি নেতাদের কাছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন মুর্শিদাবাদ থেকে অধীর চৌধুরীকে উৎখাত করতে। কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়েছে। একই সপ্তাহে শুভেন্দু অধিকারী দুবার মুর্শিদাবাদে গেলেও, কোনওটাই তৃণমূলের কর্মসূচি নয়। তিনি গিয়েছিলেন, দুটি সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচিতে। নন্দীগ্রামের আন্দোলনে শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করে অধীর বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সেই আন্দোলনের কারণেই আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে তিনি বলেন, অধিকারীরে না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না। তাঁর আরও কটাক্ষ নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিলেন ভাইপো।

তৃণমূল পার্টিটাই উঠে যাবে

তৃণমূল পার্টিটাই উঠে যাবে

এদিন অধীর আরও বলেন, তৃণমূলের জন্ম হয়েছিল সিপিএম বিরোধিতার জন্য। কিন্তু বর্তমানে সিপিএম-এর বিরোধিতার কোন ব্যাপার নেই। কেননা তারা গত ১০ বছর ক্ষমতায় নেই। তাই তৃণমূলের আর কোনও প্রাসঙ্গিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূলকে ডুবন্ত জাহাজ বলেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, তৃণমূল পার্টিটাই উঠে যাবে। সঙ্গে বলেন, এটা কোনও কথার কথা নয়। মিলিয়ে নেবেন। একইসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল দলটা হল মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব। ওয়ান ম্যান শো। কংগ্রেস, সিপিএম-এর জেতা পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ দখল করে তৃণমূল ক্ষমতায় রয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+