মমতার বিরুদ্ধে ভবানীপুরে লড়বে কংগ্রেস, ১৮০ ডিগ্রি ঘুরে ঘোষণা প্রদেশ সভাপতির
মমতার বিরুদ্ধে ভবানীপুরে লড়বে কংগ্রেস, ১৮০ ডিগ্রি ঘুরে ঘোষণা প্রদেশ সভাপতির
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করার পরই ফলাও করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী দেওয়ার পক্ষে নন। ভবানীপুরে নির্বাচন ঘোষণার পরও তিনি সেই অবস্থান থেকে সরেননি। কিন্তু প্রদেশ কমিটির বৈঠকের পর ১৮০ ডিগ্রি ঘুরে গেল কংগ্রেস।

জোট-ধর্ম বজায় রেখে সিদ্ধান্ত কংগ্রেসের
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে তাঁরাই প্রার্থী দেবে। জোট-ধর্ম বজায় রেখে এই সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর ঘোষণার পর সিপিএমের আর প্রার্থী খোঁজার দরকার পড়ল না। সিপিএম বলেছিল, কংগ্রেস প্রার্থী না দিলে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী দিতে তৈরি। কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে তাঁরা চূড়ান্ত করে ফেলবেন বিষয়টি।

ভবানীপুরে লড়বে কংগ্রেস, ঘোষণা অধীরের
কিন্তু তার আগেই অধীর চৌধুরী জানান, কংগ্রেস ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে। বামেদের সঙ্গে জোট অক্ষুণ্ণ রখেই তাঁরা লড়াইয়ের সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়র বিরুদ্ধে কংগ্রেস কাকে প্রার্থী করছে তা এখনও স্থির হয়নি। এদিন প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে শুধু চূড়ান্ত হয়েছে, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে লড়বে।

দিল্লি থেকে নাম চূড়ান্ত হয়ে আসার পরই ঘোষণা
অধীর চৌধুরী জানান, তাঁরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফে কয়েকটি নাম পাঠিয়েছে এইআইসিসির কাছে। দিল্লি থেকে সেই নাম চূড়ান্ত হয়ে আসার পরই কংগ্রেসের তরফে তা ঘোষণা করা হবে। উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সাদাব খান লড়ছিলেন ভবানীপুর আসনে। তিনি এবার প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন।

প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত
প্রদেশ কংগ্রেস সভাপতি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও প্রার্থী দেওয়ার পক্ষে ছিলেন না। সেইসময় তিনি বলেছিলেন, দলের প্রার্থী দেওয়া না দেওয়ার বিষয়টি তো আর তিনি একা ঠিক করতে পারেন না। প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল প্রার্থী দেবে কি না ঠিক হবে প্রদেশ কংগ্রেসের বৈঠকে।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষেই অধিকাংশ মত
সেইমতো এদিন বসেছিল প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক। সেই বৈঠকে মূল্য আলোচ্য বিষয় ছিল- মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কোনও প্রার্থী দল দেবে কি না। তাতে না দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছিলেন মাত্র দু-জন। বাকি সবাই ভবানীপুর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে। তারপরই চূড়ান্ত হয়ে যায় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে।

জনাদেশের প্রতি সম্মান জানিয়েই বিরত থাকতে চেয়েছিলন অধীর
অধীরের যুক্তি ছিল, বিপুবল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। জনাদেশের প্রতি সম্মান জানিয়েই উপনির্বাচনী লড়াই থেকে নিজেদের বিরত রাখার পক্ষে তিনি মত প্রকাশ করেছিলেন। কিন্তু কংগ্রেস সৌজন্য দেখালেও তৃণমূলের তরফে কোনও সৌজন্য প্রকাশ করা হয়নি। কংগ্রেসের অধিকাংশই চাইছে নির্বাচনে লড়তে। তাই তাঁরা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলেন।












Click it and Unblock the Notifications