বঙ্গোপসাগরে ধেয়ে আসছে নয়া ঘূর্ণিঝড়! তাতেই বিপাকে টলিউড অভিনেতা যশ

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে নয়া ঘূর্ণিঝড়! তাতেই বিপাকে টলিউড অভিনেতা যশ

শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি, '‌নামে কীই বা এসে যায়’‌। কিন্তু এই নাম বিভ্রাটে পড়তে হল টলিউডের অভিনেতা তথা বিজেপি নেতা যশ দাশগুপ্তকে। আসলে রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে ইয়াস। আর এই নাম নিয়ে বিপাকে অভিনেতা।

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে নয়া ঘূর্ণিঝড়! তাতেই বিপাকে টলিউড অভিনেতা যশ


আসলে রবিবার যে ঘূর্ণিঝড় বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তার নাম ইয়াস হলেও অনেকেই সেই ঝড়কে যশ বলে সম্বোধন করছেন। আর তাতেই মুশকিলে বেচারা যশ দাশগুপ্ত। ‌কারণ যশ আর ইয়াসের মধ্যে বেশ কিছুটা মিল রয়েছে। আর এরপর থেকে মেসেজের পর মেসেজ আসছে তাঁর কাছ। অনেকে আবার ঘূর্ণিঝড় নিয়ে পোস্ট লিখতে গিয়ে যশকে ট্যাগ করছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এ ধরনের পোস্টকে যশ খুবই মজার ছলে নিয়েছেন। এমন সুযোগ ছাড়েননি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তাঁকে প্রশ্ন করা হয় '‌সাইক্লোন যশের নামটা শুনলে’?‌ কেমন লাগল?‌’‌ সেই স্ক্রিনশট শেয়ার করে যশকে ট্যাগ করে ঐন্দ্রিলা লেখেন, '‌কিছু বলবে?‌’‌ নায়িকার এ ধরনের রসিকতায় যশ বিরক্ত না হয়ে বেশ মজার ছলে বলেছেন, '‌এটা হচ্ছে তা কী’‌।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। মনোনয়ন পেশ করার সময়ই তাঁর আসল নাম প্রকাশ্যে আসে। টলিপাড়ার এই তারকার আসল নাম দেবাশিস দাশগুপ্ত। গ্ল্যামার দুনিয়ায় এসে যশ নামটি ব্যবহার করেন তিনি। নির্বাচনের আগে নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। তবে তা এখন কিছুটা থেমেছে। ভোটের লড়াইয়ে নেমে হেরে গিয়েছেন বটে কিন্তু চুটিয়ে প্রচার করেছেন যশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+