হাসপাতােল ভর্তি অভিযুক্ত পুলিস অফিসার, সিঁথিকাণ্ডে তদন্তে দেরি
এখনও হাসপাতালে চিকিৎসাধীন সিঁথিকাণ্ডের মূল অভিযুক্ত অফিসার। যার জন্য তাঁকে জেরা করতে পারছেন না তদন্তকারী পুলিস অফিসাররা।
এখনও হাসপাতালে চিকিৎসাধীন সিঁথিকাণ্ডের মূল অভিযুক্ত অফিসার। যার জন্য তাঁকে জেরা করতে পারছেন না তদন্তকারী পুলিস অফিসাররা। গতকাল সন্ধেয় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর সৌমেন্দ্র মোহন দাস। সিঁথি থানার সবকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। কোনও ফুটেজ বিকৃত করা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হবে।

গত কয়েকদিনে সিঁথি কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। পুলিসের লক আপের রাজকুমার সাউয়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। পুলিসের বিরুদ্ধে ১ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ করেছে রাজকুমার সাউয়ের পরিবার। ঘটনা আরও জটিল হয় প্রত্যক্ষদর্শী কাগজকুড়ানি আসুরা বিবির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। একদিন পরে তাঁর খোঁজ পাওয়া গিয়েছে বটে। তবে বয়ান বদল করেছেন তিনি।
আসুরা বিবির বয়ানে একাধিক অসংগতি ধরা পড়েছে। গত ১০ ফেব্রুয়ারি ঘটনার দিন থেকেই দফায় উত্তেজনা ছড়িয়েছে সিঁথি থানায়। পুলিসের বিরুদ্ধে রাজকুমার সাউকে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের লোকেরা এই ঘটনার পুলিসের মদত থাকার দাবি করেছে।












Click it and Unblock the Notifications