মোদী-শাহের বিরুদ্ধে কেন বিপর্যয় মোকাবিলা আইন লাগু হবে না, আলাপন প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক

মোদী-শাহের বিরুদ্ধে কেন বিপর্যয় মোকাবিলা আইন লাগু হবে না, আলাপন প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক

আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের নোটিস পাঠানো নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিপর্যয় মোকাবিলা আইনে যদি আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয় তাহলে মোদী-শাহ কেন বাদ যাবেন। ভোটের আগে যখন দেশে মানুষ মরছেন করোনায় তখন হাজার হাজার লোক নিয়ে রোড শো মিছিল করেছেন মোদী-শাহ। তাহলে তাঁদের বিরুদ্ধে কেন বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে না।

মোদী-শাহকে নিশানা

মোদী-শাহকে নিশানা

দক্ষিণ ২৪ পরগনায় ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এবার আলাপন ইস্যুতে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে তীব্র নিশানা করে বলেছেন যদি বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ করতেই হয় তাহলে কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হবে না। তাঁদের বিরুদ্ধেও লাগু হোক এই আইন। যাঁরা করোনার ভয়াবহ পরিস্থিতিতেও ৮ দফায় ভোট করিয়েছেন বাংলায়। সেই কমিশনের অফিসারদের বিরুদ্ধে কেন বিপর্যয় মোকাবিলা আইনে মামলা হবে না।

আলাপনকে শোকজের বিরোধিতা

আলাপনকে শোকজের বিরোধিতা

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ করার তীব্র সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি মানুষের জন্য কাজ করছেন তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ। প্রসঙ্গত উল্লেখ্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা হতে পারে। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রকে তীব্র নিশানা করেছে।

আলাপনকে শোকজ

আলাপনকে শোকজ

কলাউকুণ্ডায় ইয়াস রিভিউ মিটিংয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় না থাকায় তাঁকে বিপর্যয় মোকাবিলায় আইনের ৫১-র বি ধারায় শোকজ করা হয়েছে। এই ধারায় দোষী প্রমাণিত হলে ১ বছর জেল এবং জরিমানা হতে পারে। এবং এই ধারায় অভিযুক্ত ব্যক্তির যদি কোনও মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হন তাহলে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। আইএএস অফিসারের বিরুদ্ধে এই ধরনের আইন প্রয়োগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার।

পদত্যাগ আলাপনে

পদত্যাগ আলাপনে

কলাইকুণ্ডার রিভিউ মিটিং নিতে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হয় দিল্লিতে নর্থ ব্লকে। সেটা অমান্য করেই নবান্নে কাজে যোগ দিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুখ্যসচিবের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে বসেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+