Assembly Election Result 2023: তিন রাজ্যে বিজেপির জয়ের প্রভাব বাংলায় পড়বে? যা বললেন অভিষেক
Assembly Election Result 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বড় জয় বিজেপির। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েই ক্ষমতায়। লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্টে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট। যা নিয়ে বিরোধী দলের মধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেচে।
তবে বিজেপির অভাবনীয় ফলে (Assembly Election Result 2023) উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি শিবির। বাংলাতেও এবার মোদী ঝড় উঠবে বলে ইতিমধ্যে আওয়াজ তুলছে বিজেপি। তবে তিন রাজ্যে বিজেপির জয়ের প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধায় (Abhishek Banerjee)। পরিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে যাওয়ার পথেই আজ উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক।

বলেন, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিসগড়ে বিজেপির জয়ের (Assembly Election Result 2023) প্রভাব এই রাজ্যে কোন ভাবেই পরবে না। তবে বিজেপিকে হটাতে ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে লড়াই করতে হবে বলে মন্তব্য ডায়মন্ডহারবারের সাংসদের। শুধু তাই নয়, যে দল যেখানে শক্তিশালী সেখানে তাকে সুযোগ করে দিতে হবে লড়াই করার। তিনি মুলত ইন্ডিয়া জোটের উপর ভরষা রেখেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার আবেদন জানান জোট সঙ্গিদের।
অভিষেক বন্ধোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, যদি জোট করে লড়াই হত তাহলে ওই তিনরাজ্যে বিজেপির হার হতো। অন্যদিকে বিজেপি ইডি এবং সিবিআইকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তৃনমুলের সর্বভারতীয় সাধারন সম্পাদক। বলেন, ইডি ও সিবিআইকে কাজে লাগিয়ে বছরের পর বছর নির্বাচনে লড়াই করছে বিজেপি। আগামী লোকসভায় মানুষ এর জবাব দেবে। যদিও অভিষেকের দাবি মানতে নারাজ বিজেপি। এক নেতার কথায়, মানুষ সব দেখতে এবং বুঝতে পারছে। দুর্নীতির বিরুদ্ধেই ভোট হবে বাংলাতেও।












Click it and Unblock the Notifications