Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুকুলকে নেপথ্যে রেখে নয়া ‘অভিযানে’ নামবেন অভিষেক, বিজেপিকে ভাঙতে কৌশল তৈরি

মুকুলকে নেপথ্যে রেখে নয়া ‘অভিযানে’ নামবেন অভিষেক, বিজেপিকে ভাঙতে কৌশল তৈরি

একুশে জুলাই শহিদ তর্পণ করার পর তৃণমূল সাম্রাজ্য বিস্তার অভিযান শুরু করবে ২০২৪-এর লক্ষ্যে। এই অভিযানে তৃণমূল প্রথম নজর দিয়েছে ত্রিপুরার দিকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে যাবেন শীঘ্রই। তিনি ত্রিপুরায় গিয়ে সুদীপ রায়বর্মন-সহ বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেই খবরে প্রকাশ।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের অসন্তোষ কাজে লাগাতে তৎপর তৃণমূল

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের অসন্তোষ কাজে লাগাতে তৎপর তৃণমূল

বিজেপিতে বিদ্রোহ জারি রয়েছে ত্রিপুরায়। তারপর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে মানুষের অসন্তোষ তৈরি হয়েছে এই ক-বছরেই। সেই বিদ্রোহ আর অসন্তোষ কাজে লাগিয়ে তৃণমূল বিস্তার লাভ করতে চাইছে প্রতিবেশী রাজ্যে। সেই লক্ষ্যে অগাস্টে ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন।

বিদ্রোহী নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিদ্রোহী নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ত্রিপুরায় নিজে হাতে সংগছন গড়ে তুলেছিলেন মুকুল রায়। মুকুল রায় তৃণমূলে ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ত্রিপুরা নিয়ে বৈঠক হয়েছে। ত্রিপুরা বিজেপিতে এখন বিদ্রোহ শুরু হয়েছে। সেই বিদ্রোহী নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে অভিষেকের। অবশ্যই এই বৈঠকের নেপথ্যে থাকবেন মুকুল রায়।

মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মনের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক

মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মনের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক

ত্রিপুরায় গিয়ে মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মনের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক। তৃণমূলের এই বৈঠকে যে বিজেপি সরকার চরম ধাক্কা খাবে, তা বলাই বাহুল্য। সুদীপ রায়বর্মন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সরে আসেন মন্ত্রিত্ব থেকে। তাঁর অনুগামীরাও রয়েছেন বিদ্রোহের তালিকায়।

বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জায়গায় যেতে পারবে তৃণমূল?

বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জায়গায় যেতে পারবে তৃণমূল?

মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর থেকেই ত্রিপুরা বিজেপি নড়বড়ে হয়ে গিয়েছে আরও। সুদীপ রায়বর্মন-সহ অনেকেই বেঁকে বসতে শুরু করেছেন। এখন তৃণমূল এই সুযোগ কতটা নিতে পারে, তা বলবে ভবিষ্যৎ। মুকুল রায় আগে অনেকদূর এগিয়েছিলেন। সেই ক্ষেত্র পুনরুদ্ধারের পাশাপাশি সংগঠনকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো জায়গায় তৃণমূল যেতে পারে কি না, সেটাই দেখার।

একুশে জুলাই থেকে নতুন এক অভিযানে নামছে তৃণমূল

একুশে জুলাই থেকে নতুন এক অভিযানে নামছে তৃণমূল

২০২১-এ বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করে জয়লাভের পর তৃণমূল টার্গেট করেছে ত্রিপুরাকে। ২০২৪-এ দিল্লির মসনদের লড়াইয়ের আগে ত্রিপুরা জয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বিজেপিকে চরম ধাক্কা দিতে চাইছে। সেই লক্ষ্য নিয়ে একুশে জুলাই থেকে নতুন এক অভিযানে নামছে তৃণমূল। ভিনরাজ্যে বিস্তারে লাভের লক্ষ্যে ত্রিপুরাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে তৃণমূল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+