পিকের টিমকে আটকানোর পর ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক! তৃণমূলের ভিত গড়তে নয়া ছক

তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের ২৩ সদস্যকে ত্রিপুরার হোটেলে আটক করে জেরা চালিয়েছে বিজেপি সরকারের পুলিশ-প্রশাসন।

তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের ২৩ সদস্যকে ত্রিপুরার হোটেলে আটক করে জেরা চালিয়েছে বিজেপি সরকারের পুলিশ-প্রশাসন। এবার দলের বিস্তারের লক্ষ্যে ত্রিপুরায় পা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলকে চাঙ্গা করতে ত্রিপুরার মাটিতে গিয়ে টোটকা দেবেন অভিষেক।

পিকের টিমকে আটকানোর পর ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

সোমবার ত্রিপুরায় পা রেখেই প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের বেগ পেতে হয়েছে। বিপ্লব দেব সরকারের পুলিশ-প্রশাসনের হাতে তাঁদের জেরায় জেরবার হতে হয়। তৃণমূল নেতৃত্ব সেই ঘটনার প্রতিবাদে সরব হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি লেখেন তৃণমূল ত্রিপুরার মাটিতে পা রাখার আগেই বিজেপি ভয় পেয়ে গিয়েছে।

এরপর তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে বুধবার বড় টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরায়। ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের টিম যাচ্ছেন ত্রিপুরা সফরে। তারপর বৃহস্পতিবার যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অগাস্টের শুরুতে ত্রিপুরা সফরে যাবেন বলে নির্ধারিত ছিল। কিন্তু প্রশান্ত কিশোরের আই-প্যাক টিমের সদস্যদতের আটকানোর পর অভিষেক পরিকল্পনা বদল করেছেন।

বাংলায় টানা তৃতীয়বার সরকার গঠনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি হয়েছে। তিনি যুব সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন। পদোন্নতির পর অভিষেক বলেন, দেশের কোনায় কোনায় তৃণমূলের সংগঠনকে ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। যে রাজ্যে তৃণমূল ইউনিট খুলবে, সেখানে সরকার গঠনের জন্যই ঝাঁপাবে। সেই লক্ষ্যে নিয়েই প্রথম টার্গেট ত্রিপুরা। সেই অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

২০২১-এ বাংলায় জয় পেয়েছে তৃণমূল। এবার লক্ষ্য ২০২৪-এর লোকসভা। তার আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ ত্রিপুরায় বিধানসভা ভোট। লোকসভা নির্বাচনের আগে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল তাই টার্গেট করেছে ত্রিপুরাকে। ত্রিপুরার বিজেপি সরকারকে উল্টে দিয়ে ২০২৪-এর সলতে পাকানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল। সেই লক্ষ্যেই পিকের টিমের ত্রিপুরা সফর এবং অভিষেকেরও পা পড়বে ত্রিপুরায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+