Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০ বছর পর হঠাৎ monkeypox-এ আক্রান্ত এক ব্যক্তি! কতটা ভয়ঙ্কর এই ভাইরাস

প্রায় দু'দশক পর ফের আতঙ্ক ছড়াল monkeypox! টেক্সাসে এই ব্যক্তির শরীরে ধরা পড়েছে বিরল এই রোগ। মার্কিন সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এবং প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, যে, মার্কিন ওই ব্যক্তি ওই রোগে আক্রান্ত হয়েছেন।

প্রায় দু'দশক পর ফের আতঙ্ক ছড়াল monkeypox! টেক্সাসে এই ব্যক্তির শরীরে ধরা পড়েছে বিরল এই রোগ। মার্কিন সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এবং প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, যে, মার্কিন ওই ব্যক্তি ওই রোগে আক্রান্ত হয়েছেন।

গত কয়েকদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন ওই ব্যক্তি। আর এরপরেই মার্কিন ওই ব্যক্তির শরীরে একেবারে বিরল monkeypox-এর ভাইরাস ধরা পড়েছে বলে জানাচ্ছে সে দেশের চিকিৎসকরা। সে দেশের চিকিৎসকরা আরও বলছেন, প্রায় ২০ বছর পর এই ভাইরাসে আক্রান্ত হলেন সে দেশে কেউ।

এই অ্যালার্ট করা হয়েছে

এই অ্যালার্ট করা হয়েছে

এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। আর এই ঘটনার পরেই কার্যত মার্কিন মুকুলে আতঙ্ক তৈরি হয়েছে। সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এবং প্রিভেনশনের তফে সে দেশের সমস্ত সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলি এবং সে দেশের স্বাস্থ্য বিভাগকেও এই অ্যালার্ট করা হয়েছে। বিরল ওই রোগে আক্রাৎ ব্যক্তি যে বিমানে দেশে ফিরেছেন সে বিমানে থাকা সমস্ত যাত্রীকে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

monkeypox-এ আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক

monkeypox-এ আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক

বিশেষ করে ওই ব্যাক্তির আশেপাশে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাঁদের শারীরিক ভাবে কোনও সমস্যা দেখা দিয়েছে কিনা তা দেখার নির্দেশও দেওয়া হয়েছে সে দেশের চিকিৎসকদের তরফে। তবে চিকিৎসকরা স্থানীয় মানুষজনকে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের দাবি, এখনও পর্যন্ত একজনের শরীরে এই ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। তাও তিনি বাইরে থেকে এসেছেন। এর থেকে জনমানসে ছড়িয়ে পড়ার কোনও আতঙ্ক দেখছেন না চিকিৎসকরা। উল্লেখ্য, আমেরিকার বিভিন্ন অংশে নতুণ করে বাড়তে চলেছে করোনার সংক্রমণ। আর এর মধ্যেই monkeypox-এ আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক তৈরি হয়েছে।

কুকুরের মধ্যে প্রথম এই ভাইরাসের নমুনা

কুকুরের মধ্যে প্রথম এই ভাইরাসের নমুনা

২০০৩ সালের পর আমেরিকাতে আর monkeypox-এর ভাইরাস ধরা পড়েনি। সেই সময় প্রায় এি ভাইরাসে আক্রান্ত হন ৪৭ জন। এই ভাইরাসে ফলে শরীর ভয়ঙ্কর ভাবে দুর্বল হয়ে পড়ে। পোষা কুকুরের মধ্যে প্রথম এই ভাইরাসের নমুনা পাওয়া যায়। এরপর ধীরে ধীরে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ড্রোপলেট থেকে এই ভাইরাস এক থেকে ওপরের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সে দেশের আধিকারিকরা জানাচ্ছেন, এই মুহূর্তে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। যদি সঠিক ভাবে মাস্ক পড়া যায় তাহলে। অন্তত বিমান কিংবা পরিবহন ব্যবস্থাতে চলাফেরার সময় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ইতিমধ্যে।

MONKEYPOX আসলে কি?

MONKEYPOX আসলে কি?

খুবই বিরল একটা রোগ এই MONKEYPOX। ভাইরাসের ফলে শরীরে দুর্বল হয়ে পড়ে। মূলত আফ্রিকার প্রত্যন্ত এলাকাগুলিতে এই ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। মূলত বিভিন্ন জীবজন্তু বাহিত এই ভাইরাস। primates ( হনুমানজাতীয় এক পশু) এবং rodents ( ইদুর জাতীয় একটি পশু) এই ধরনের জিবের মধ্যে এই রোগের জীবাণু পাওয়া যায়। সেখান থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এই ভাইরাসে দুর্বলতার সঙ্গে সঙ্গে শরীরে প্রবল জ্বর থাকে। এবং সারা শরীরে লাল রঙের র‍্যাশ ধরা পড়ে। অন্তত তা দুই থেকে চার সপ্তাহ থাকবে। খুব ছোঁয়াচে একটি রোগ। খিব সহজে হাচি, কাশির মাধ্যমে এক জনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। এমনকি ড্রোপলেটের মাধ্যমেও ছড়াতে পারে রোগ। চোখ, মুখ কিংবা নাকের মাধ্যমে এই ভাইরাস শরীরে ঢুকতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+