বিধ্বংসী আগুন বড়বাজারের বহুতলে, দমকলের সাতটি ইঞ্জিন নিয়ন্ত্রণের চেষ্টায়
ফের ছুটির দিনে ভায়বহ আগুন লাগল শহরে। বড়বাজারে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন লাগে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য বস্তু মজুত থাকায় বিধ্বংসী রূপ নেয় আগুন।
ফের ছুটির দিনে ভায়বহ আগুন লাগল শহরে। বড়বাজারে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন লাগে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য বস্তু মজুত থাকায় বিধ্বংসী রূপ নেয় আগুন। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রথমে বহুতলের চারতলায় আগুন লাগে।

স্থানীয় মানুষেরাই প্রথম আগুনের হলকা বেরোতে দেখে খবর দেয় দমকলে। দমকল আসার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। চারতলা থেকে অন্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকল কর্মীদের নিরন্তরপ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনকে অ্যারেস্ট করতে সম্ভবপর হন দমকলকর্মীরা।
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে উৎস খোঁচার চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে কী কারণেএই আগুন লাগল, তা জানারও চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন বিধ্বংসী রূপ নেয়।












Click it and Unblock the Notifications