৯ মাসের শিশুকে দিতে হবে পোলিও ইঞ্জেকশন, স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা
েফর কি জেগে উঠছে পোলিও? তাহলে কেন হঠাৎ করে শিশুদের জন্য পোলিও ইঞ্জেকশন দেওয়া শুরু হল
৯ মাসের শিশুর জন্য নতুন করো পোলিও ভ্যাকসিন চালু করা হয়েছে রাজ্যে। তবে আর ওরাল নয়। এই পোলিও ভ্যাকসিন ইঞ্জেকশন। হঠাৎ করে কেন এটা করা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তাহলে কি নতুন করে পোলিও সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে।

পোলিও ইঞ্জেকশন
রাজ্যেকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল। তারপরেও একাধিক জায়গায় পোলিও ইঞ্জেকশন চালু করা হয়েছে। সাধারণত সদ্যোজাত থেকে ৫ বছর বয়সী সব শিশুকেই ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়ে থাকে। কিন্তু তারপরেও আবার নতুন করে পোলিও ইঞ্জেকশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ৯ মাসের শিশুদের দেওয়া হবে এই পোলিও ইঞ্জেকশন। সরকারি ভ্যাকসিন খাতায় এটা জারি করা হয়েছে।

পোলিও সংক্রমণের আশঙ্কা
পোলিও সংক্রমণের আশঙ্কায় এই নতুন পোলিও ইঞ্জেকশন চালু করা হচ্ছে। পোলিও সাধারণত শিশুর নার্ভাস সিস্টেমটাকেউ অকোজো করে দেয়। প্যারালাইস করা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে পোলিও ভাইরাস। ৫ থেকে ১০ শতাংশ শিশুর পোলিও সংক্রমণে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। সেকারণেই পোলিও ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দেওয়ার সিদ্ধান্ত শুরু হয়ে গিয়েছে।

করোনা কাঁটা
করোনা সংক্রমণের কারণে টানা একটি বছরে ভ্যাকসিন প্রক্রিয়া ধাক্কা খেয়েছে। শিশুদের নিয়ম মাফিক ভ্যাকসিন দেওয়া যায়নি। সেকারণেই আরো পোলিও সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক মাস আগে পশ্চিমবঙ্গে নতুন করে পোলিও-র জীবাণু পাওয়া গিয়েছিল। তারপরেই জল্পনা শুরু হয়েছিল। সেকারণেই আগাম সাবধানতা হিসেবে এই প্রক্রিয়াটি নতুন করে শুরু হয়েছে। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে নতুন করে এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে ।

পোলিও মুক্ত রাজ্য গড়ার চেষ্টা
পোলিও মুক্ত রাজ্য গড়ার চেষ্টাতেই এই ইঞ্জেকশন তৈরি করা হচ্ছে। শিশুদের এবার থেকে তাই পোলিও ইঞ্জেকশন দিয়ে পোলিও থেকে শিশুদের নিরাপদে রাখার চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে করোনার কারণে যে ভ্যাকসিনেশন
এই নিয়ে সেকারণেই তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর। তাই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাই নিয়ে তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications