ভোটে 'ভালো কাজ' করার ফল? চার পুলিশ কমিশনারকে বদলি রাজ্যের
কলকাতা, ৭ জুন : বিধানসভা ভোটে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য নির্বাচন কমিশনের দ্বারা প্রশংসিত হয়েছিলেন কয়েকজন পুলিশকর্তা। তবে সেটাই কাল হল তাঁদের। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এসেই দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র বদলি করে দেওয়া হল কয়েকজনকে।
এর আগে ভোটে জিতে আসার দু'দিনের মধ্যে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া সৌমেন মিত্রকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে আসেন রাজীব কুমার।

এবার সরিয়ে দেওয়া হল বিধাননগরের পুলিশ কমিশনার জাভেদ শামিম, শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা, ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার নীরজ কুমার সিং ও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সিদ্ধিনাথ গুপ্তকে।
সোমবার মোট ২২ জন পুলিশ অফিসারের বদলির তালিকা প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে। ভোটের ফল বেরনোর পর থেকে এই নিয়ে রাজ্যে প্রায় ৫০ জন আইপিএস বদলি হলেন।












Click it and Unblock the Notifications