হাওড়ায় সাসপেন্ড ৩ নেতা, দলত্যাগের নির্দেশ অরূপের, নইলে আইনের পথে ব্যবস্থার হুঁশিয়ারি
হাওড়ায় সাসপেন্ড ৩ নেতা, দলত্যাগের নির্দেশ অরূপের, নইলে আইনের পথে ব্যবস্থার হুঁশিয়ারি
নন্দীগ্রামের পর এবার হাওড়ায় ত্রাণ দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল ৩ তৃণমূল কংগ্রেস নেতাকে। দলনেত্রীর নির্দেশেই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অবিলম্বে তাঁদের দল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তা না করলে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।

সাসপেন্ড ৩ তৃণমূল নেতা
আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল হাওড়ার বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা। তারপরেই ৫ নেতাকে শোকজ করেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ বিশ্বাস। তঁদের মধ্যে ৩ জন নেতাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

সাসপেন্ড কারা
সাসপেন্ড করা হয়েছে সাঁকরাইল পঞ্চায়েক সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পাঁতিহাল পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম দাস ও উত্তর ঝাঁপরদহ পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী সুমন ঘোষালকে। তাঁদের অবিলম্বে দলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অরূপ বিশ্বাস।

নন্দীগ্রামে সাসপেন্ড ২৫ নেতা
এর আগে নন্দীগ্রামে সাসপেন্ড করা হয়েছিল ২৫ জন তৃণমূল নেতাকে। ত্রাণ দুর্নীতির অভিযোগে শোকজ করা হয় ২০০ থেকে ১৫০ জন নেতাকে। তারপরেই এই চরম পদক্ষেপ করা হয়েছে। একুশের ভোটের আগে স্বচ্ছতাকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

দুর্নীতি বাম আমলের অভ্যাস
কয়েকদিন আগেই কলকাতায় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছিলেন দুর্নীতি বাম আমলের অভ্যাস। সহজে যাবে না। সারতে সময় লাগবে বলে কটাক্ষ করেছিলেন তিনি। ১০০ শতাংশ দুর্নীতি হত বাম আমলে এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তৃণমূল সরকার সেটা প্রায় ৯০ শতাংশ কমিয়ে এনেছে বলে দাবি ছিল তাঁর।












Click it and Unblock the Notifications