তারকেশ্বরে মন্দির দর্শনে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ৩ জন

তারকেশ্বরে মন্দির দর্শনে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ৩ জন

তারকেশ্বর মন্দির যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছে এক জন। আহতকে প্রথমে তারকেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।

তারকেশ্বরে মন্দির দর্শনে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ৩ জন

পুলিশ জানায় যে একটি স্কুটারে ছিল ওই চার জন। বৈদ্যবাটি- তারকেশ্বর রাস্তায়, বাগবাড়ির কাছে, ওই দুর্ঘটনা ঘটে। উলটো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই স্কুটারের। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিন জনের।

মৃতরা হলেন আকাশ দাস, রাজা দাস এবং রাজেশ দাস। আহতের নাম ছোটু দাস।

জানা গিয়েছে যে শুক্রবার শিবরাত্রির দিন তারকেশ্বর মন্দির যাচ্ছিলেন তিন জন বন্ধু। তারা একটি স্কুটারে ছিলেন। কারোর মাথাতে হেলমেট ছিল না। বাগবাড়িতে একটি পেট্রলপাম্পের কাছে চা দোকানে দাঁড়িয়ে চাও খেয়েছে তারা। সেই সময়ে আরও এক পরিচিতর সঙ্গে দেখা হয় ও তাকেও ওই স্কুটারে নিয়ে নেওয়া হয়। কিছু দূরে উলটো দিক থেকে আসা একটি লরি র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুটারের।

এলাকার লোকজন জানিয়েছেন যে শিবরাত্রির দিন তারকেশ্বর মন্দিরে অনেকেই যান। ফলে বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তাতেও প্রচুর মানুষের ভিড় থাকে। অন্য বছর এই রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও এই বার তা করা হয়নি। তার ফলে এই রাস্তায় ঢুকে পড়ে লরি। তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+