গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা সংক্রমণ রাজ্যে, আক্রান্ত ২৪৩৬ জন, সুস্থতার সংখ্যায়ও রেকর্ড গড়ল বাংলা

গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা সংক্রমণ রাজ্যে, আক্রান্ত ২৪৩৬ জন, সুস্থতার সংখ্যায়ও রেকর্ড গড়ল বাংলা

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রাজ্যে রেকর্ড সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ২৪৩৬ জন। মৃত্যু হয়েেছ ৩৪ জনের। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২০০৬ জন। এখনও পর্যন্ত যা রেকর্ড। অর্থাৎ সেরে ওঠার হারেও আজ রেকর্ড গড়েছে বাংলা।

করোনায় রেকর্ড সংক্রমণ রাজ্যে

করোনায় রেকর্ড সংক্রমণ রাজ্যে

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৪৩৬ জন। যার জেরে করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ৫১,৭৫৭। রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮,৮৮৬। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫৫ জন।

রাজ্যে বাড়ল সুস্থতার হার

রাজ্যে বাড়ল সুস্থতার হার

রাজ্যে রেকর্ড করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২০০৬ জন। সুস্থতার হার অনেকটাই বেশি রাজ্যে। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩১,৬৫৬ জন।

লকডাউন রাজ্যে

লকডাউন রাজ্যে

করোনা সংক্রমণ রুখতে আজ ফের রাজ্য জুড়ে লকডাউন চলছে। সকাল ৬টা থেকে রাত ১০ পর্যন্ত গোটা রাজ্যে সব কিছু বন্ধ। চলছে না কোনও গণপরিবহণ। দোকান বাজারও সব বন্ধ রয়েছে। কেবল মাত্র ওষুধের দোকান এবং দুধের দোকান খোলার অনুমতি রয়েছে। লকডাউন রক্ষায় জেলায় জেলায় কড়া পদক্ষেপ করেছে পুলিস প্রশাসন। কাউকেই বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না।

করোনায় রেকর্ড সংক্রমণ দেশে

করোনায় রেকর্ড সংক্রমণ দেশে

করোনা সংক্রমণে রেকর্ড গড়েছে দেশের পরিসংখ্যানও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ৪৫,০০০-র বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ ছুঁই ছুঁই। এদিকে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চেন্নাইয়ে শুরু করেছে সেরাম ইনস্টিটিউট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+