গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরি, পেগেসাস অনেক বড় কেলেঙ্কারি! মোবাইলে সেলোটেপ লাগালেন 'আতঙ্কিত' মমতা
গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরি, পেগেসাস অনেক বড় কেলেঙ্কারি! মোবাইলের লাগালেন 'আতঙ্কিত' মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে। আমি অভিষেকের সঙ্গে কথা বলি, পিকের সঙ্গে কথা বলছি। সব কথা ওরা রেকর্ড করে নিচ্।
গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরি! পেগেসাস অনেক বড় কেলেঙ্কারি! ফোনে আড়ি পাতা-কাণ্ডে উত্তাল দেশ। বিভিন্ন ব্যক্তির ফোনে একাধিক সময়ে এই স্পাইওয়ারের সাহায্যে আড়ি পাতা হয়েছে। এমনকি বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পাতা হয়েছে। আর খবর সামনে আসার পর থেকে একজোট বিরোধীরা।

আর একজোট হয়ে এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে। বিশেষ করে এই ইস্যুতে লাগাতার আন্দোলনের পথে তৃণমূল। এবার এই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Recommended Video
তাঁর দাবি, 'সবার ফোন ট্যাপ করা হয়েছে। চাইলেও চিদম্বরমের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, শরদ পাওয়ারের সঙ্গে কথা বলা যাচ্ছে না! শুধু তাই নয়, প্রয়োজনে দিল্লি, ওডিশা, মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতে গেলেও সমস্ত কিছু ওরা রেকর্ড করে নিচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গণতন্ত্রের নামে এটা কি ধরনের গোয়েন্দাগিরি চলছে! তোপ রাজ্যের প্রশাসনিক প্রধানের। তিনি বলেন, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে। আমি অভিষেকের সঙ্গে কথা বলি, পিকের সঙ্গে কথা বলছি। সব কথা ওরা রেকর্ড করে নিচ্ছে।
শুধু তাই নয়, তাঁর ফোনও ট্যাপ করা হচ্ছে বলে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই আতঙ্কে তাঁর ব্যবহৃত আইফোনের ক্যামেরা সেলোটেপ দিয়ে মুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, 'পেগাসাস ডেঞ্জারাস, ফেরোসাস।' তিনি বলেন, 'গরিব মানুষকে টাকা না দিয়ে কোটি কোটি টাকা খরচ করে স্পাইগিরি করছে বিজেপি সরকার।'
বিজেপি সরকারের এই কেলেঙ্কারি ইস্যুতেও বিরোধীদের একজোট হওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, এই আড়ি পাতা ভুলবেন না। এই পেগাসাস-কাণ্ডকে থিতিয়ে যেতে দেবেন না শরদজি, চিদম্বরমজি। আপনাদেরও কিন্তু ছেড়ে দেয়নি। আড়ি পেতে নির্বাচন জিতছে। ভাবছে সারা জীবন এ ভাবেই ভোট পাবে!
মমতা বলেণ, পেগেসাস অনেক বড় কেলেঙ্কারি! এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিচারপতিদের ফোনও ট্যাপ করা হচ্ছে। এই বিষয়ে বিচারপতিরা একজোট হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে পারেন বলেও আবেদন মমতার। তাঁর মতে, একমাত্র বিচারপতিরাই পারেন দেশকে বাঁচাতে।












Click it and Unblock the Notifications