চার দিনে বইমেলার ভিড় ১৪ লাখ! রেকর্ডের ইঙ্গিত কলকাতায়
মেলা চত্বরে বইয়ের গন্ধ, পাঠক ও দর্শকের ঢল। মাত্র চারদিনেই ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা টেনে এনেছে ১৪ লাখ বই প্রেমীকে এমনটাই জানাল আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গুুইল্ড।
চলতি বছরের বইমেলা সাধারণের জন্য দরজা খুলেছে ২৩ জানুয়ারি থেকে। আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন। এশিয়ার সর্ববৃহৎ সাহিত্য উৎসব ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সংস্থার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসের ছুটির সোমবার বইমেলায় ভিড় ছিল ৪ লাখ, তার আগের রবিবারও একই ছবি ৪ লাখ দর্শক ক্রেতার ভিড় ছিল। ২৪ জানুয়ারি এসেছিলেন সাড়ে তিন লাখ বইপ্রেমী। সরস্বতী পুজোর দিনে সংখ্যা ছিল আড়াই লাখ।
এত প্রবল সাড়া দেখে আশাবাদী আয়োজকরা। চট্টোপাধ্যায়ের দাবি এই মুহূর্তের প্রবণতা বলছে, ২০২৬ সালের কলকাতা বইমেলা গতবারের ২৭ লাখ দর্শকসংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে।
শহরের পাঠচর্চা, বই কেনা ও বেচা ও সংস্কৃতিচর্চার এই উৎসব ইতিমধ্যেই রঙিন হয়ে উঠেছে, সন্ধ্যা নামতেই আলোর ঝলক, স্টলে স্টলে জমজমাট আলাপ আর বইয়ের পাতায় ভিড়ের উত্তাপ। বইমেলা যে এবারও কলকাতার সংস্কৃতির দৌলত আরও বাড়াতে চলেছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications